বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৪৯. খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খ. ফ্রান্সের প্যারিসে
গ. ইতালির রোমে ঘ. বেলজিয়ামের বেলগ্রেডে
উত্তর: গ. ইতালির রোমে
৫০. কোন সংস্থার কাজের ফলে বিশ্ব থেকে গুটি বসন্ত দূর করা সম্ভব হয়েছে?
ক. বিশ্বস্বাস্থ্য সংস্থা খ. UN গ. ইউনেসকো ঘ. ইউনিসেফ
উত্তর: ক. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৫১. সার্ক কী ধরনের সংস্থা?
ক. আন্তর্জাতিক সহযোগিতা খ. আঞ্চলিক সহযোগিতা
গ. আফ্রিকান সহযোগিতা ঘ. এশিয়ান সহযোগিতা
উত্তর: খ. অঞ্চলের সহযোগিতা
৫২. বিশ্বের যেকোনো স্বাধীন দেশ কোন সংস্থাটির সদস্য হতে পারে?
ক. SAARC খ. UN গ. EU ঘ. ANC
উত্তর: খ. UN.
৫৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা যায়?
ক. শত শত খ. হাজার হাজার
গ. লাখ লাখ ঘ. কোটি কোটি
উত্তর: ঘ. কোটি কোটি
৫৪. কোন যুদ্ধের ভয়াবহতা বিশ্বের সব রাষ্ট্রের মানুষকে ভীত করে তোলে?
ক. আরব-ইসরাইল যুদ্ধ খ. রাশিয়া আফগানিস্তান যুদ্ধ
গ. মুক্তিযুদ্ধ ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর: ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
৫৫. কত সালে জাতিসংঘ গঠিত হয়?
ক. ১৯৪৪ সালের ২৪ অক্টোবর
খ. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
গ. ১৯৪৮ সালের ২৪ অক্টোবর
ঘ. ১৯৫৪ সালের ২৪ অক্টোবর
উত্তর: খ. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
৫৬. কোনটি আন্তর্জাতিক তথা বিশ্ব প্রতিষ্ঠান?
ক. জাতিসংঘ খ. ইউরোপিয়ান ইউনিয়ন
গ. সার্ক ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
উত্তর: ক. জাতিসংঘ
৫৭. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
ক. ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর
খ. ১৯৭২ সালের ১৭ সেপ্টেম্বর
গ. ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
ঘ. ১৯৭৫ সালের ১৫ আগস্ট
উত্তর: গ. ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
৫৮. জাতিসংঘের কোন পরিষদ কোনো রাষ্ট্রের সদস্য পদ বাতিল করতে পারে?
ক. নিরাপত্তা পরিষদ খ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
গ. সাধারণ পরিষদ ঘ. জাতিসংঘ সচিবালয়।
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা