বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

অধ্যায়-১
১৭। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন?
ক. ১১ বছর খ. ১৩ বছর গ. ১৬ বছর ঘ. ২২ বছর
১৮। ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে কত লোক মারা গিয়েছিল?
ক. প্রায় ৭০ লাখ খ. প্রায় এক কোটি
গ. প্রায় দুই কোটি ঘ. প্রায় তিন কোটি
১৯। ১৬৪৮ সালের ওয়েস্ট ফালিয়ার চুক্তিটি কোন ধরনের চুক্তি?
ক. বাণিজ্য চুক্তি খ. শান্তি চুক্তি গ. বৈদেশিক চুক্তি ঘ. যুদ্ধবিরতি চুক্তি
২০। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে?
ক. ১৭৯৩ সালে খ. ১৭৯২ সালে গ. ১৭৯১ সালে ঘ. ১৭৯০ সালে
২১। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে গ. ১৯১১ সালে ঘ. ১৯১২ সালে
২২। সেনদের হটিয়ে কে বাংলা দখল করে?
ক. বখতিয়ার খিলজি খ. মুহম্মদ ঘুরী
গ. আলাউদ্দিন হোসেন শাহ ঘ. শায়েস্তা খান
২৩। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো—
i. অতিরিক্ত করের বোঝা ii. ফসলে পোকার আক্রমণ
iii. তিন বছরের অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ঘ. i ও iii
২৪। ভারত কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৫ আগস্ট, ১৯৪৭ সালে খ. ১৬ আগস্ট, ১৯৪৭ সালে
গ. ১৪ আগস্ট, ১৯৪৭ সালে ঘ. ১৭ আগস্ট ১৯৪৭ সালে
২৫। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল—
ক. আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা খ. মুলমানদের দাবিদাওয়া তুলে ধরা
গ. হিন্দুদের দাবিদাওয়া তুলে ধরা ঘ. আলাদা হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা করা
২৬। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল—
ক. সোনারগাঁও খ. কলকাতা গ. বিহার ঘ. মুর্শিদাবাদ
২৭। কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
ক. ১৩৩৮ সালে খ. ১৩৫০ সালে গ. ১৩০৫ সালে ঘ. ১৩৩৫ সালে
২৮। ওয়েস্ট ফালিয়ার চুক্তি হলো—
ক. গরিব দেশগুলোর মধ্যে চুক্তি খ. ধনী দেশগুলোর মধ্যে একটি চুক্তি
গ. যুদ্ধরত দেশগুলোর মধ্যে চুক্তি ঘ. উপনিবেশ দেশগুলোর মধ্যে চুক্তি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. ক ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর