বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

অধ্যায়-২
১। অসহযোগ আন্দোলনের বলতে বোঝায়—
ক. সরকারকে অচল করে দেওয়ার মতো কর্মসূচি
খ. বিশ্ব শান্তির জন্য প্রণীত কর্মসূচি
গ. সব যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার মতো কর্মসূচি
ঘ. আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কর্মসূচি
২। ২৫ মার্চের আক্রমণের পর কারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে?
ক. বাংলার শিক্ষক সমাজ
খ. বাংলার ছাত্রসমাজ
গ. বাঙালিরা ঘ. বাংলার কৃষকেরা
৩। ৭ মার্চের জনসভায় কত লোকের সমাগম হয়?
ক. ৩০ লাখ খ. ২০ লাখ
গ. ১৫ লাখ ঘ. ১০ লাখ
৪। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রধান কারণ হলো—
ক. শেখ মুজিবের পদত্যাগ নিশ্চিত করা
খ. পুনরায় সামরিক শাসন জারি করা
গ. আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে অনীহা
ঘ. ভুট্টোর পদত্যাগ নিশ্চিত করা
৫। আওয়ামী লীগ নির্বাচিত সদস্যরা ১৯৭১ সালের জানুয়ারি মাসের কত তারিখে রেসকোর্স ময়দানে প্রকাশ্যে শপথ গ্রহণ করে?
ক. ৩ জানুয়ারি খ. ৫ জানুয়ারি
গ. ৬ জানুয়ারি ঘ. ৭ জানুয়ারি
৬। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন?
ক. এই ভাষণের মাধ্যমে বাঙালির অধিকার আদায় হয় বলে
খ. এই ভাষণে স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে
গ. এই ভাষণ ছিল বাঙালির প্রেরণার উত্স
ঘ. এই ভাষণ দ্বারা স্বায়ত্তশাসন অর্জিত হয় বলে
৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়?
ক. ১১টি খ. ১০টি গ. ৯টি ঘ. ৮টি
৮। কোথায় বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয়?
ক. আমেরিকায় খ. ভুটানে গ. কলকাতায় ঘ. দিল্লিতে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক. ৬. খ ৭. ক ৮. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর