বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-২
২৮। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জনমত ও তহবিল সৃষ্টির জন্য নিউ ইয়র্কে যে কনসার্টের আয়োজন করা হয় তার নাম কী?
ক. বাংলাদেশ কনসার্ট খ. স্বাধীনতা কনসার্ট
গ. দেশ কনসার্ট ঘ. জনতা কনসার্ট
২৯। কে বাংলাদেশ কনসার্টের আয়োজন করেন?
ক. শিল্পী রবার্টসন খ. মার্ির্কন শিল্পী জর্জ হ্যারিসন
গ. শিল্পী অ্যারেথা ফ্রাংকলিন ঘ. শিল্পী মাইকেল জ্যাকসন
৩০। ১৯৭০ সালের নির্বাচনে নিচের কোন দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
ক. মুসলিম লীগ খ. আওয়ামীগ লীগ
গ. জাতীয় পার্টি ঘ. পাকিস্তান পিপলস পার্টি
৩১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
৩২। সামরিক শাসন বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রপ্রধানের শাসন খ. জঙ্গিবাদীদের শাসন
গ. সেনাপ্রধানের শাসন ঘ. বিপ্লবী নেতার শাসন
৩৩। সরাসরি মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি নিচের কোনটি?
ক. ভারত ও ভুটান খ. ভারত ও সোভিয়েত ইউনিয়ন
গ. ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ঘ. ভারত ও চীন
৩৪। মুক্তিযুদ্ধের সময় কত লোক পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়?
ক. ৩০ লাখ খ. ২০ লাখ গ. ২২ লাখ ঘ. ১০ লাখ
৩৫। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. মেজর জিয়াউর রহমান খ. শেখ মুজিবুর রহমান
গ. কর্নেল এম এ জি ওসমানী ঘ. কর্নেল (অব.) আবদুর রব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. খ ৩৪. ক ৩৫. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর