বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

অধ্যায়-৩
১। কোন আমলে বাংলা গদ্যের সূচনা হয়?
ক. পাল আমলে খ. সেন আমলে গ. মোগল আমলে ঘ. ইংরেজ আমলে
২। কোন যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে ছবি আঁকা হতো?
ক. মোগল যুগে খ. সেন যুগে গ. পাল যুগে ঘ. আদিম যুগে
৩। প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল?
ক. দুকূল খ. চৌতা গ. পত্রোর্ণ ঘ. কার্পাস
৪। বাংলার বিখ্যাত কোন কাপড়কে নিয়ে বহু কাহিনি বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল?
ক. ক্ষৌম খ. দুকূল গ. মসলিন ঘ. উতানি
৫। কোন আমলে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি প্রভাব পড়তে শুরু করে?
ক. মোগল আমলে খ. পাল আমলে গ. সেন আমলে ঘ. সুলতানি আমলে
৬। বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায়, তা কী নামে পরিচিত?
ক. লোক সাহিত্য খ. চর্যাপদ গ. পুঁথি সাহিত্য ঘ. পদ্মাবতী
৭। আদি বাংলা সাহিত্যের নমুনা কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণ কীর্তন গ. গীতাঞ্জলি ঘ. পুঁথি সাহিত্য
৮। কোন সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল?
ক. বৌদ্ধ সমাজে খ. মুসলমান সমাজে গ. হিন্দু সমাজে ঘ. ইহুদি সমাজে
৯। লোকগানের সম্রাট বলা হয় কাকে?
ক. আবদুল আলীম খ. ফকির লালন শাহ
গ. শাহ আবদুল করিম ঘ. আব্বাস উদ্দিন আহমদ
১০। বাঙালি মুসলিম সমাজে কে নৃত্যচর্চার দ্বার উন্মোচন করেছিলেন?
ক. লালন শাহ খ. আব্বাস উদ্দিন গ. বুলবুল চৌধুরী ঘ. আল মাহমুদ
১১। কে চর্যাপদের কাল নির্ণয় করেন?
ক. দীনেশ চন্দ্র সেন খ. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ
গ. এনামুল হক ঘ. হরপ্রসাদ শাস্ত্রী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. গ ১১. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর