বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৩
১২। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে কত হাজার বছর আগে বৌদ্ধ সাধকেরা এগুলো (চর্যাপদ) লিখেছেন?
ক. প্রায় এক হাজার খ. প্রায় দুই হাজার
গ. প্রায় দেড় হাজার ঘ. প্রায় তিন হাজার
১৩। কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. বগুড়ায় গ. কুমিল্ল¬ায় ঘ. সাভারে
১৪। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরে খ. পাহাড়পুরে গ. কুষ্টিয়ায় ঘ. ঢাকায়
১৫। চর্যাপদ প্রথম কে আবিষ্কার করেন?
ক. হরপ্রসাদ শাস্ত্রী খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ
১৬। আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার ইতিহাস লিখেছেন কে?
ক. সেলিম আলদীন খ. আল মাহমুদ
গ. আহসান হাবিব ঘ. ড. মুহম্মদ এনামুল হক
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
অষ্টম শ্রেণির ছাত্রী লিনা তার শিক্ষক মনির হোসেনকে বলল, স্যার, একুশে বইমেলা বাংলা একাডেমি ছাড়া অন্য কোথাও হয় না কেন? উত্তরে স্যার বললেন, ভাষা আন্দোলনের পটভূমিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য এ প্রতিষ্ঠানটি কাজ করে আসছে।
১৭। উদ্দীপকে উল্লে¬খিত প্রতিষ্ঠানটিকে বলা হয়—
ক. জাতির মননের প্রতীক খ. জাতির ভালোবাসার প্রতীক
গ. জাতির শ্রদ্ধার প্রতীক ঘ. জাতির সৃজনশীলতার প্রতীক
১৮। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল—
i. যুক্তফ্রন্টের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী
ii. ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে
iii. ভাষা আন্দোলনের পটভূমিতে
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর