বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

অধ্যায়-৩
১৯। শিল্পকলায় কাকে পথিকৃত্ ধরা হয়?
ক. জয়নুল আবেদিন খ. এস এম সুলতান
গ. কামরু্নল হাসান ঘ. সফিউদ্দিন আহমেদ
২০। ভাস্কর্যে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যে উজ্জ্বল প্রতিভা কে?
ক. এফ আর খান খ. নভেরা আহমেদ
গ. বুলবুল চৌধুরী ঘ. কামরুল হাসান
২১। কীর্তন গান কোন সমাজে গাওয়া হয়?
ক. হিন্দু সমাজে খ. মুসলিম সমাজে
গ. হিন্দু ও মুসলিম সমাজে ঘ. খ্রিষ্টান সমাজে
২২। কার লেখা গান আজ আমাদের জাতীয় সংগীত?
ক. কাজী নজরুল ইসলাম খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. প্রমথ চৌধুরী
২৩। লোকগানের যুবরাজ বলা হয় কাকে?
ক. আবদুল আলীম খ. শাহ আবদুল করিম
গ. লালন শাহ ঘ. আব্বাস উদ্দিন আহমদ
২৪। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠানে কাজ করে আসছে?
ক. বাংলা একাডেমি খ. শিশু একাডেমী
গ. শিল্পকলা একাডেমী ঘ. বিশ্বসাহিত্য কেন্দ্র
২৫। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস কে রচনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ খ. এনামুল হক
গ. ড. আহমদ শরীফ ঘ. আবুল ফজল
২৬। আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন কে?
ক. ড. এনামুল হক খ. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ
গ. আবদুল হক ঘ. কাজী মোতাহার হোসেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
১৯. ক ২০. খ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. খ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর