বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৪
১২। প্রত্নসম্পদ বলতে বোঝায়—
i. পুরোনো স্থাপত্য ও শিল্পকর্ম ii. প্রাচীন আমলের মুদ্রা iii. মূর্তি বা ভাস্কর্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
১৩। ঢাকার মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি?
ক. ইংরেজ খ. মোগল গ. পাকিস্তানি ঘ. পারস্য
১৪। ঢাকার উল্লেখযোগ্য মসজিদগুলো কোন শতকের তৈরি?
ক. সতের শতকে খ. আঠারো শতকে গ. উনিশ শতকে ঘ. বিশ শতকে
১৫। বালিয়াটির জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক. মানিকগঞ্জের সাটুরিয়ায় খ. রংপুরের তাজহাটে
গ. ময়মনসিংহের মুক্তাগাছায় ঘ. রংপুরের নাটোরে
১৬। তাজহাট জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক. ময়মনসিংহে খ. রংপুরে গ. মানিকগঞ্জে ঘ. সোনারগাঁয়ে
১৭। নাটোরের দিঘাপাতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
ক. গণভবন খ. বঙ্গভবন গ. উত্তরা গণভবন ঘ. উত্তরবঙ্গের সংসদ ভবন
১৮। বাংলাদেশের জাতীয় জাদুঘরটি ঢাকার কোথায় অবস্থিত?
ক. সেগুনবাগিচায় খ. মিরপুরে গ. মতিঝিলে ঘ. শাহবাগে
১৯। ঔপনিবেশিক যুগে কোন শহরে বেশ কয়েকটি ধর্মীয় ইমারত তৈরি করা হয়েছিল?
ক. রাজশাহী শহরে খ. চট্টগ্রাম শহরে গ. ঢাকা শহরে ঘ. সিলেট শহরে
২০। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কী?
ক. রমনা পার্ক খ. ভিক্টোরিয়া পার্ক গ. শিশু পার্ক গ. ব্রিটিশ পার্ক
২১। ভিক্টোরিয়া পার্কের নামকরণ করেন কে?
ক. নবাব আব্দুল গণি খ. নবাব আব্দুল লতিফ
গ. নবাব সলিমুল্লাহ ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৪
১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর