বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৪
২২। ভিক্টোরিয়া পার্কের এ জায়গাটির পূর্ব নাম কী ছিল?
ক. আন্টাঘর পার্ক খ. আন্টাঘর ময়দান
গ. আন্টাঘর মিউজিয়াম ঘ. আন্টাঘর বিনোদন পার্ক
২৩। আন্টাঘর নামের সঙ্গে জড়িয়ে আছে—
ক. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
খ. পাকিস্তানের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
গ. ভারতের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস
ঘ. ভারতের ষড়যন্ত্রের ইতিহাস
২৪। সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৭৫৮ গ. ১৯৪৭ ঘ. ১৮৫৭
২৫। রানি ভিক্টোরিয়া কে ছিলেন?
ক. ইংল্যান্ডের রানি খ. ভারতের রানি গ. জাপানের রানি ঘ. চীনের রানি
২৬। সিপাহী বিদ্রোহ বলতে বোঝায়—
ক. ইংরেজদের সঙ্গে দেশীয় সেনাদের বিদ্রোহ
খ. ইংরেজদের সঙ্গে চীনের সেনাদের বিদ্রোহ
গ. ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিদ্রোহ
ঘ. ইংরেজদের সঙ্গে তুর্কিদের বিদ্রোহ
২৭। আন্টাঘর ময়দানে এদেশীয় সেনাদের নির্মম হত্যাকাণ্ডের কত বছর পর এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়?
ক. ৩০০ বছর খ. ২০০ বছর গ. ১০০ বছর ঘ. ৫০ বছর
২৮। স্বাধীনতার জন্য প্রাণদানকারী সেনাদের স্মৃতি রক্ষার্থে আন্টাঘর ময়দানে কত সালে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়?
ক. ১৮৫৭ ঘ. ১৭৫৮ গ. ১৭৫৭ ঘ. ১৯৫৭
২৯। পানামনগর এলাকাটি কোথায় অবস্থিত?
ক. গাজীপুরে খ. ভাওয়ালে গ. মধুপুরে ঘ. সোনারগাঁয়ে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৪
২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. গ ২৮. ঘ ২৯. ঘ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর