যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্ন কাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি। তার মধ্যে ৩০টি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: প্রধান শিক্ষক বললেন, ‘পৃথিবীর বুকে আজ আমরা বাংলাদেশ নামের একটা স্বাধীন দেশের নাগরিক।’ কিসের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে?
ক. জাতিসংঘের সহযোগিতায় খ. মুক্তিযুদ্ধের মাধ্যমে
গ. গৃহযুদ্ধের মাধ্যমে ঘ. গণ-অভ্যুত্থানের মাধ্যমে
উত্তর: খ. মুক্তিযুদ্ধের মাধ্যমে
প্রশ্ন: সাব্বির আহমেদ একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। নিচের কোনটি সে অঞ্চল ছিল?
ক. কিশোরগঞ্জ অঞ্চল খ. সমগ্র ময়মনসিংহ অঞ্চল
গ. সমগ্র ঢাকা অঞ্চল ঘ. সমগ্র সিলেট অঞ্চল
উত্তর: খ. সমগ্র ময়মনসিংহ অঞ্চল
প্রশ্ন: ১৯৭১ সাল। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ চলছে। মুজিবনগর সরকার তখন সমগ্র বাংলাদেশকে কেন ১১টি সেক্টরে বিভক্ত করেছিল?
ক. আন্তর্জাতিক সমর্থন লাভের জন্য
খ. জনগণকে সচেতন করার জন্য
গ.মুক্তিযুদ্ধে সবার অংশগ্রহণের জন্য
ঘ. যুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য
উত্তর: ঘ. যুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য
প্রশ্ন: আজমল সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য তৃতীয় বীরত্বসূচক উপাধি লাভ করেছিলেন। তাঁর অর্জিত উপাধিটি কোনটি?
ক. বীর উত্তম খ. বীরশ্রেষ্ঠ গ. বীর বিক্রম ঘ. বীর প্রতীক
উত্তর: গ. বীর বিক্রম
প্রশ্ন: অদিতির বাবা ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের এই প্রতিরোধের মূল বৈশিষ্ট্য ছিল কোনটি?
ক. প্রতিরোধ ও নির্মমতা খ. তীব্রতা ও প্রতিরোধ
গ. আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার
ঘ. নির্ভীকতা, অদম্য প্রতিরোধ ও আক্রমণ
উত্তর: ঘ. নির্ভীকতা, অদম্য প্রতিরোধ ও আক্রমণ
প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রধান যুদ্ধ কৌশল ছিল কোনটি?
ক. নদীপথে আক্রমণ খ. গেরিলা আক্রমণ
গ. সম্মুখ যুদ্ধ ঘ. গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ
উত্তর: ঘ. গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ
প্রশ্ন: ১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার হিসেবে মুজিবনগর সরকার গঠিত হয়। এ সরকারের ধরন কীরূপ ছিল?
ক. অস্থায়ী খ. স্থায়ী গ. সামরিক ঘ. সংসদীয়
উত্তর: ক. অস্থায়ী
প্রশ্ন: আরিফের বাবা ১৯৭১ সালে সামরিক বাহিনীর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অধীনস্থ কয়েকজন বাঙালি সৈন্যসহ তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি মুক্তিযুদ্ধে কোন বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছিলেন?
ক. আঞ্চলিক বাহিনী খ. অনিয়মিত বাহিনী
গ. মিত্র বাহিনী ঘ. মুক্তিফৌজ
উত্তর: ঘ. মুক্তিফৌজ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক