বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৪
৩০। সোনারগাঁয়ের পানামনগরে পথের দক্ষিণ পাশে কতটি ইমারত এখনো টিকে আছে?
ক. ২২টি খ. ২১টি গ. ২০টি ঘ. ১৯টি
৩১। সোনারগাঁয়ের পানামনগরে পথের উত্তর পাশে কতটি ইমারত এখনো টিকে আছে?
ক. ৩১টি খ. ৩০টি গ. ২৭টি ঘ. ২১টি
৩২। পানামনগরের অধিবাসীরা এর চারদিকে পরিখা খনন করেছিল কেন?
ক. এলাকার নিরাপত্তার জন্য খ. শত্রুর মোকাবিলা করার জন্য
গ. মাছ চাষের জন্য ঘ. পানি সরবরাহের জন্য
৩৩। সুলতানি আমলের পরবর্তী মোগল আমলে সোনারগাঁয়ের গুরুত্ব কমে যায় কেন?
ক. ঢাকা রাজধানী হওয়ায় খ. ধনী লোকদের বসবাস কমে যাওয়ায়
গ. এখানে প্রাকৃতিক দুর্যোগ বেশি হওয়ায় ঘ. এক প্রান্তে অবস্থিত হওয়ায়
৩৪। সরদারবাড়ি নির্মিত হয় কত সালে?
ক. ১৯০০ সালে খ. ১৯০১ সালে গ. ১৯০২ সালে ঘ. ১৯০৩ সালে
৩৫। সরদারবাড়ির কক্ষ সংখ্যা কত?
ক. ৯০টি খ. ৮০টি গ. ৭৫টি ঘ. ৭০টি
৩৬। বড় সরদারবাড়ি কয়তলা বিশিষ্ট?
ক. দুইতলা খ. তিনতলা গ. চারতলা ঘ. পাঁচতলা
৩৭। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭০ সালে গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৬৮ সালে
৩৮। তাজহাট জমিদারদের প্রাসাদে রয়েছে—
ক. একটি সংগ্রহশালা খ. একটি খেলার মাঠ
গ. একটি বড়ো সোনার পুতুল ঘ. একটি পুকুর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৪
৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. ক ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. গ ৩৮. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর