যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্ন কাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি। তার মধ্যে ৩০টি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: রোকেয়া আহমেদ একজন মুক্তিযোদ্ধা। শত্রু সেনাদের হাতে ধরা পড়ে যাওয়া এড়ানোর জন্য তিনি স্বেচ্ছায় আত্মাহুতি দিয়েছিলেন। নিচের কার সঙ্গে রোকেয়া আহমেদের মিল রয়েছে?
ক. জাহানারা ইমাম খ. সূর্যসেন গ. প্রীতিলতা ঘ. ক্ষুদিরাম
উত্তর: গ. প্রীতিলতা
প্রশ্ন: ১৭৫৭ সাল। নবাব সিরাজউদ্দৌলা ও বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হন। সেই যুদ্ধে নবাবের শেষ পরিণতি কী হয়েছিল?
ক. আহত হয়েছিলেন খ. নিহত হয়েছিলেন
গ. যুদ্ধে হেরে গিয়েছিলেন ঘ. ক্ষমতা হস্তান্তর করেন
উত্তর: খ. নিহত হয়েছিলেন
প্রশ্ন: রিফাত রাতুলকে বলল, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে হেরে যাওয়ায় বাংলা রাজনৈতিকভাবে স্বাধীনতা হারায়। এর ফলে কী হয়েছিল?
ক. বাংলায় ইংরেজ শাসনের সূচনা
খ. বণিক গোষ্ঠীর ষড়যন্ত্র করেছিল
গ. নবাববিরোধী শক্তির একজোট
গ. নবাবের সঙ্গে ইংরেজ বণিকদের বিরোধ
উত্তর: ক. বাংলায় ইংরেজ শাসনের সূচনা
প্রশ্ন: দীপা তার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যবই থেকে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানতে পারল। ইংরেজ শাসনের উদ্দেশ্যটি কী ছিল?
ক. বাণিজ্য করা খ. শোষণ ও নিজের স্বার্থ রক্ষা
গ. শিল্প স্থাপন ঘ. দেশবাসীর উন্নয়ন
উত্তর: খ. শোষণ ও নিজের স্বার্থ রক্ষা
প্রশ্ন: একটি যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়। তোমার মতে সেই যুদ্ধটির নাম কী?
ক. পলাশীর যুদ্ধ খ. বক্সারের যুদ্ধ
গ. মুক্তিযুদ্ধ ঘ. প্রথম বিশ্বযুদ্ধ
উত্তর: ক. পলাশীর যুদ্ধ
প্রশ্ন: ১৮৫৭ সাল। তখন ইংরেজদের নীতি ও শোষণের কারণে কোন বিদ্রোহটি সংগঠিত হয়েছিল?
ক. তিতুমীরের বিদ্রোহ খ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
গ. সিপাহি বিদ্রোহ ঘ. স্বরাজ বিদ্রোহ
উত্তর: গ. সিপাহি বিদ্রোহ
প্রশ্ন: ‘ভাগ কর শাসন কর’—এই নীতিতে বিশ্বাসী ছিল এক শাসক গোষ্ঠী। তোমার মতে সেই শাসক গোষ্ঠী কারা?
ক. পাকিস্তানি শাসক খ. ইংরেজ শাসক গোষ্ঠী
গ. মোগল বংশের শাসক ঘ. সেন বংশের শাসক
উত্তর: খ. ইংরেজ শাসক গোষ্ঠী
প্রশ্ন: কোনো একটি দেশের একটি অঞ্চল। সেখানে ভিন্ন একটি জাতি বাণিজ্য করতে এসেছিল। শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করল। তারপর সে দেশে নিজেদের শাসন শুরু করল। এর ফলে ওই দেশের অধিবাসীরা প্রথমেই কী হারাবে?
ক. সামাজিক স্বাধীনতা খ. সাংস্কৃতিক স্বাধীনতা
গ. ধর্মীয় স্বাধীনতা ঘ. রাজনৈতিক স্বাধীনতা
উত্তর: ঘ. রাজনৈতিক স্বাধীনতা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক