বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৪
৩৯। বাংলাদেশ সরকারের কোন বিভাগ ময়মনসিংহ জাদুঘরটি পরিচালনা করে?
ক. আইন বিভাগ খ. স্থানীয় সরকার বিভাগ
গ. বন বিভাগ ঘ. প্রত্নতত্ত্ব বিভাগ
৪০। বলধার জমিদার কে ছিলেন?
ক. নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী খ. নরেন্দ্র দাস চৌধুরী
গ. গৌর রায় চৌধুরী ঘ. গৌরাঙ্গ দাস
৪১। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের কোন মসজিদটি ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়?
ক. সিতারা বেগম মসজিদ খ. কলুটোলা জামে মসজিদ
গ. বেচারাম দেউড়ি মসজিদ ঘ. ইমাম বাড়া মসজিদ
৪২। নিচের ঢাকা শহরের বিখ্যাত কোন মন্দিরটি ঔপনিবেশিক যুগের আগে তৈরি?
ক. রমনা কালীমন্দির খ. শিবমন্দির
গ. ইস্কন মন্দির ঘ. লালবাগ কালীমন্দির
৪৩। কোন মন্দিরটি ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়?
ক. ঢাকেশ্বরীর কালীমন্দির খ. রমনা কালীমন্দির
গ. শিবমন্দির ঘ. ইস্কন মন্দির
৪৪। ঢাকা শহরে বেশ কয়েকটি গির্জা নির্মিত হয় কোন শতকে?
ক. ১৪-১৫ শতকে খ. ১৫-১৬ শতকে গ. ১৭-১৮ শতকে ঘ. ১৮-১৯ শতকে
৪৫। ‘হরনাথ ঘোষ রোড’ মসজিদটি পুরান ঢাকার কোথায় অবস্থিত?
ক. সূত্রাপুরে খ. লালবাগে গ. লক্ষ্মীবাজারে ঘ. আমিনবাজারে
৪৬। ঢাকার সবচেয়ে পুরোনো গির্জা কোনটি?
ক. আর্মেনিয়ান চার্চ খ. হলিক্রস চার্চ
গ. সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ ঘ. যোসেফ চার্চ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৪
৩৯. ঘ ৪০. ক ৪১. ঘ ৪২. ক ৪৩. খ ৪৪. ঘ ৪৫. খ ৪৬. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর