যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্ন কাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি। তার মধ্যে ৩০টি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: একজন শাসক একটি অঞ্চলের শাসনভার গ্রহণ করার পর নানা ষড়যন্ত্র ও বিরোধী শক্তির মুখোমুখি হয়। সেই শাসকের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন নবাবের মিল খুঁজে পাও?
ক. নবাব মীর কাসিম খ. নবাব আলিবর্দী খাঁ
গ. নবাব সিরাজউদ্দৌলা ঘ. নবাব সলিমুল্লাহ
উত্তর: গ. নবাব সিরাজউদ্দৌলা
প্রশ্ন: কোম্পানির শাসন রদ করে উপমহাদেশের শাসনভার বৃটিশ সরকার সরাসরি নিজেদের হাতে তুলে নেয়। ওই শাসনের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?
ক. শোষণ কর পাচার কর
খ. শাসন কর পাচার কর
গ. ভাগ কর, শাসন কর ঘ. ভাগ কর শোষণ কর
উত্তর: গ. ভাগ কর, শাসন কর
প্রশ্ন: ধরা যাক, কোনো এলাকার সঙ্গে ঢাকার সরাসরি বাস সার্ভিস চালু হলো। তারপর সেখানে মোবাইল ফোন ব্যবহারের জন্য নেটওয়ার্ক স্থাপিত হলো। এর ফলে ওই অঞ্চলে কী ধরনের পরিবর্তন আসবে?
ক. জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটবে
খ. শিক্ষিত শ্রেণি গড়ে উঠবে
গ. যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে ঘ. অশিক্ষা দূর হবে
উত্তর: গ. যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে
প্রশ্ন: সিপাহি বিদ্রোহ ছিল প্রথম বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম। এই আন্দোলনের প্রভাবে পরবর্তীকালে নিচের কোন ঘটনাটি ঘটেছিল?
ক. ১৯০৫ সালের বঙ্গভঙ্গ খ. ১৯৪৭-এর দেশভাগ
গ. সতীদাহ প্রথা বিলোপ ঘ. বঙ্গভঙ্গ রদ
উত্তর: খ. ১৯৪৭-এর দেশভাগ
প্রশ্ন: কী কারণে ইংরেজ বণিকরা শুরুতেই নিজেদের হাতে এ দেশের শাসনভার তুলে নেয়নি?
ক. শাসন কাজে তাদের অভিজ্ঞতা না থাকায়
খ. শাসন কাজে তাদের পূর্ব অভিজ্ঞতা ছিল বলে
গ. তারা পূর্বে দেশ শাসন করত বলে
ঘ. এ দেশ শাসনে তাদের কোনো ইচ্ছা ছিল না বলে
উত্তর: ক. শাসন কাজে তাদের অভিজ্ঞতা না থাকায়
প্রশ্ন: ‘ভাগ কর, শাসন কর’—বৃটিশদের এ নীতি উপমহাদেশের মানুষদের মধ্যে কী সৃষ্টি করেছিল?
ক. ভ্রাতৃত্ববোধ খ. সাম্প্রদায়িকতা
গ. সাংস্কৃতিক চেতনা ঘ. স্থিতিশীলতা
উত্তর: খ. সাম্প্রদায়িকতা।
প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। সেই নিদর্শনগুলোর জন্য তুমি কেমন বোধ করো?
ক. শ্রদ্ধা খ. গৌরব গ. অহংকার ঘ. ঘৃণা
উত্তর: খ. গৌরব
প্রশ্ন: বাংলাদেশে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। সেই নিদর্শনগুলো আমাদের কিসের পরিচয় বহন করে?
ক. সভ্যতা ও সংস্কৃতির খ. সভ্যতা
গ. সংস্কৃতি ঘ. গৌরবের
উত্তর: ক. সভ্যতা ও সংস্কৃতির।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক