বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৪
৪৭। আর্মেনিয়ান চার্চ কোথায় অবস্থিত?
ক. সূত্রাপুরে খ. লালবাগে গ. আরমানিটোলায় ঘ. লক্ষ্মীবাজারে
৪৮। আর্মেনিয়াম চার্চ তৈরি হয় কত সালে?
ক. ১৭৮০ সালে খ. ১৭৮১ সালে গ. ১৭৮২ সালে ঘ. ১৭৮৩ সালে
৪৯। সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ ও হলিক্রস চার্চ নির্মিত হয় কোন শতকে?
ক. ১৯ শতকে খ. ১৮ শতকে গ. ১৭ শতকে ঘ. ১৬ শতকে
৫০। সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পার্কটির নাম কী?
ক. সদরঘাট পার্ক খ. বাহাদুর শাহ পার্ক গ. রমনা পার্ক ঘ. শিশু পার্ক।
অধ্যায়-৫
১। সামাজিকীকরণ কখন থেকে শুরু হয়?
ক. জন্মের পর থেকে খ. স্কুলের যাওয়ার পর থেকে
গ. হাঁটতে শেখার পর থেকে ঘ. জ্ঞান-বুদ্ধি হওয়ার পর থেকে
২। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী দরকার?
ক. পড়াশোনা খ. সামাজিকীকরণ গ. খাদ্য ঘ. ধনসম্পদ
৩। শিশুদের সামাজিকীকরণের ক্ষেত্রে মা-বাবা বা পরিবারের পর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. রাষ্ট্র খ. বিদ্যালয় গ. স্থানীয় সমাজ ঘ. পুঁথিগত শিক্ষা
৪। শিশুরা কীভাবে সহজেই সমাজের রীতিনীতি আয়ত্ত করে?
ক. বিদ্যালয়ের শিক্ষকদের আচরণ দেখে
খ. বিদ্যালয়ে সহপাঠীদের আচরণ দেখে
গ. চারপাশের মানুষের আচার আচরণ দেখে
ঘ. সমাজের বৃদ্ধদের অনুসরণ করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৪
৪৭. গ ৪৮. খ ৪৯. ক ৫০. খ।
অধ্যায়-৫
১. ক ২. খ ৩. গ ৪. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর