বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্ন কাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি। তার মধ্যে ৩০টি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: রিয়াজ ও তার সহপাঠীরা স্কুল থেকে ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে গিয়ে গিয়াসউদ্দিন আযম শাহের মাজার দেখতে পেল। ঐতিহাসিক নিদর্শনটি কোথায় অবস্থিত?
ক. ময়নামতি খ. সোনারগাঁ গ. পাহাড়পুর ঘ. মহাস্থানগড়
উত্তর: খ. সোনারগাঁ
প্রশ্ন: দীপু ও নিপু জানে আহসান মঞ্জিল নবাবদের প্রাসাদ ছিল। এই প্রাসাদের ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখার জন্য প্রয়োজন—
ক. সরকার কর্তৃক তত্ত্বাবধানের ব্যবস্থা
খ. প্রাসাদটির জৌলুশ বৃদ্ধি করা
গ. বেসরকারি উদ্যোগ
ঘ. পর্যটনকেন্দ্রে পরিণত করা
উত্তর: ক. সরকার কর্তৃক তত্ত্বাবধানের ব্যবস্থা
প্রশ্ন: শালবন বিহার, আনন্দ বিহার ও ভোজ বিহারের সঙ্গে নিচের কোন নামটির সম্পর্ক রয়েছে?
ক. পাহাড়পুর খ. ময়নামতি গ. সোনারগাঁ ঘ. লালবাগ দুর্গ
উত্তর: খ. ময়নামতি
প্রশ্ন: ধামরাই পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাস্থানগড় ভ্রমণে গিয়েছিল। যদি তুমি সেখানে বেড়াতে যাও তাহলে নিচের কোনটি দেখতে পাবে?
ক. জলসা ঘর খ. দরবার হল
গ. শালবন বিহার ঘ. গোকুল মেধ
উত্তর: ঘ. গোকুল মেধ
প্রশ্ন: লামিয়া নানার বাড়িতে ঈদ করতে গিয়েছিল। কাছেই অবস্থিত গোবিন্দ ভিটা, লক্ষিন্দরের মেধ, গোকূল মেধ নামের ধর্মীয় পুরাকীর্তি। একদিন বিকেলে মামার সঙ্গে সেগুলো দেখতে গেল। তার নানার বাড়ি কোন জেলায় অবস্থিত?
ক. নওগাঁ খ. কুমিল্লা গ. বগুড়া ঘ. রংপুর
উত্তর: গ. বগুড়া
প্রশ্ন: তাহমিদের চাচা কুমিল্লার ময়নামতিতে বাস করেন। এ অঞ্চলে কোন ধর্মের অনেকগুলো সমৃদ্ধ প্রত্ননিদর্শন দেখা যায়?
ক. বাংলার বৌদ্ধ সভ্যতার খ. বাংলার হিন্দু সভ্যতার
গ. মুসলিম সভ্যতার ঘ. খ্রিষ্টান সভ্যতার
উত্তর: ক. বাংলার বৌদ্ধ সভ্যতার
প্রশ্ন: বিশ্বের অন্যতম একটি কৃষিপ্রধান দেশ। দেশটির মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় ২০%। দেশটির নাম কী?
ক. পাকিস্তান খ. ভারত গ. বাংলাদেশ ঘ. ভুটান
উত্তর: গ. বাংলাদেশ
প্রশ্ন: সুফিয়া জানে একটি দেশের অর্থনীতির উন্নয়ন সম্ভব বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে। আর এর জন্য প্রয়োজন—
ক. রপ্তানি বৃদ্ধি খ. রপ্তানি হ্রাস
গ. আমদানি বৃদ্ধি ঘ. আমদানি হ্রাস
উত্তর: ক. রপ্তানি বৃদ্ধি
প্রশ্ন: একটি দেশের শতকরা ৮০ ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। দেশটির নাম কী?
ক. বাংলাদেশ খ. পাকিস্তান গ. মালদ্বীপ ঘ. ভুটান
উত্তর: ক. বাংলাদেশ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক