বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৫
৫। নিচের কোনটি শিশুর আচরণে প্রভাব ফেলে?
ক. স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ খ. রাষ্ট্রের দৈনন্দিন কাজকর্ম
গ. গণমাধ্যমের ভূমিকা ঘ. শ্রেণিকক্ষে শিক্ষকের আচরণ
৬। মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কোনটি শিক্ষা দেয়?
ক. পড়াশোনা খ. বিনোদন গ. ব্যায়াম ঘ. আচরণ
৭। নিচের কোনটি স্থানীয় সমাজের উপাদান নয়?
ক. সাহিত্য সমিতি খ. সাংস্কৃতিক সংঘ গ. বিজ্ঞান ক্লাব ঘ. খেলার মাঠ
৮। স্থানীয়ভাবে গড়ে ওঠা সংগঠনগুলো ব্যক্তির কোনটি বিকাশে সাহায্য করে?
ক. বুদ্ধিবৃত্তি খ. অহংকার গ. হিংসা ঘ. পরশ্রীকাতরতা
৯। বুদ্ধিবৃত্তি, সুকুমারবৃত্তি ও সৌন্দর্যবোধ ব্যক্তিকে কী হতে সাহায্য করে?
ক. সত্ হতে খ. সহনশীল হতে গ. উগ্র হতে ঘ. মার্জিত হতে
১০। সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
ক. পত্রিকা খ. ইন্টারনেট গ. টেলিভিশন ঘ. রেডিও
১১। স্থানীয় সমাজ বলতে কী বোঝায়?
ক. পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
খ. নদীতীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
গ. গারোদের নিজস্ব সমাজ ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
১২। শৈশবে শিশুর কাছে কার আকর্ষণ অপ্রতিরোধ্য?
ক. বোনের খ. ভাইয়ের গ. বন্ধুর ঘ. বাবার
১৩। শিশুরা সঙ্গী-সাথিদের মাধ্যমে নিচের কোনটি অর্জন করতে পারে?
ক. সহমর্মিতা ও নেতৃত্ব খ. সহযোগিতা ও প্রজ্ঞা
গ. সহনশীলতা ও ধনসম্পদ ঘ. নেতৃত্ব ও দূরদর্শিতা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৫
৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর