বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্ন কাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি। তার মধ্যে ৩০টি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: দীপু ঢাকা জেলার সাভার এলাকায় বসবাস করে। নিচের কোনটি তার প্রধান খাদ্য?

ক. রুটি খ. ভাত গ. ডাল ঘ. আলু

উত্তর: খ. ভাত

প্রশ্ন: তোমার বিদ্যালয়ে যে চেয়ার ও টেবিল রয়েছে, তা নিচের কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত বলে তুমি মনে করো?

ক. তাঁতশিল্প খ. চামড়াশিল্প গ. রেশমশিল্প ঘ. কাঠশিল্প

উত্তর: ঘ. কাঠশিল্প

প্রশ্ন: রহিমার মা-বাবা এক ধরনের বিশেষ গুঁটি পোকার চাষ করেন। যা থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি জনপ্রিয় শিল্প পরিচালিত হয়। শিল্পটির নাম কী?

ক. কাঠশিল্প খ. রেশমশিল্প গ. কাগজশিল্প ঘ. তামাকশিল্প

উত্তর: খ. রেশমশিল্প

প্রশ্ন: সুমন এক সময় বেকার ছিল। সে তার বন্ধুর পরামর্শে কারিগরি প্রশিক্ষণ নিল। তারপর বিদেশে গিয়ে অর্থ উপার্জন শুরু করল। এর দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. বেকারত্বের গল্প খ. বেকারত্ব একটি জাতীয় সমস্যা

গ. জনশক্তিকে জনসম্পদে রূপান্তর

ঘ. অতিরিক্ত বেকার জনসংখ্যা বিদেশে প্রেরণ

উত্তর: গ. জনশক্তিকে জনসম্পদে রূপান্তর

প্রশ্ন: ঢাকা জেলার সুয়াপুর ইউনিয়নের সাত হাজার মানুষের জন্য একজন চিকিত্সক রয়েছেন। সুয়াপুর কোন ধরনের অঞ্চল?

ক. উন্নত খ. উন্নয়নশীল গ. অনুন্নত ঘ. মোটামুটি উন্নত

উত্তর: গ. অনুন্নত

প্রশ্ন: বাংলাদেশে এখন দিন দিন বেকার যুবকের সংখ্যা বাড়ছে। এই বেকারত্ব দূরীকরণে তোমার মতে কী করা উচিত?

ক. জনসম্পদকে দক্ষ করে গড়তে হবে

খ. দুর্যোগ প্রতিরোধ করতে হবে

গ. কৃষির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে

ঘ. মৌসুমি পেশা গ্রহণ করা করতে হবে

উত্তর:  ক. জনসম্পদকে দক্ষ করে গড়তে হবে

প্রশ্ন: রনকের পরিবারে সদস্যসংখ্যা বেশি। সেই কারণে রনকের মা-বাবা তাকে কোনটি বেশি বেশি দিতে অপারগতা প্রকাশ করেন?

ক. সামাজিক পরিচয় খ. ভালোবাসা

গ. খেলার জায়গা ঘ. পরিধেয় বস্ত্র

উত্তর: ঘ. পরিধেয় বস্ত্র

প্রশ্ন: মানিকপুর গ্রামে শিক্ষাক্ষেত্রে সফলতা এলেও শিক্ষার হার বাড়ছে না। তোমার মতে এর প্রধান কারণ কোনটি?

ক. দুর্নীতির বিস্তার খ. নারীদের মর্যাদার অভাব

গ. সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা

ঘ. শিশুশ্রমের ব্যাপক ব্যবহার

উত্তর: গ. সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা

প্রশ্ন: জাহিদের তিন চাচা কৃষি জমিতে নতুন ঘর তৈরি করে সেখানে চলে গেলেন। ফলে আগের তুলনায় ফসল উত্পাদন কম হলো। জাহিদের পরিবারে ফসল উত্পাদন কম হওয়ার মূল কারণ কী?

ক. শিক্ষার হার বৃদ্ধি খ. জনসংখ্যা হ্রাস

গ. পরিবেশ দূষণ ঘ. জনসংখ্যা বৃদ্ধি

উত্তর: ঘ. জনসংখ্যা বৃদ্ধি।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক