বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৫
১৪। কোনটি পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার অপূর্ব সুযোগ তৈরি করে দেয়?
ক. রেডিও খ. শিক্ষাপ্রতিষ্ঠান গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র।
১৫। মানুষকে সচেতন ও সংগঠিত করার কাজটি করে থাকে—
ক. শিক্ষাপ্রতিষ্ঠান খ. স্থানীয় সমাজ
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ. সংবাদপত্র
১৬। সমাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন হলো—
ক. শিশুরা খ. সমবয়সী সাথি গ. পিতা-মাতা ঘ. ভাইবোন
১৭। গণমাধ্যম বলতে কী বোঝায়?
ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের নাম
খ. শুধু বিনোদন পরিবেশনের নাম
গ. শুধু সংবাদ পরিবেশনের নাম ঘ. শুধু মতামত পরিবেশনের নাম
১৮। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়?
ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
খ. শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
গ. শুধু তথ্য ব্যবহার করার প্রযুক্তি ঘ. বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি
১৯। দেশ ও বিদেশের মানুষের মাঝে সম্পর্ক আর সংযোগ সৃষ্টির অন্যতম বাহন কোনটি?
ক. শুধু গণমাধ্যম খ. প্রিন্টিং মিডিয়া
গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ঘ. শুধু তথ্যপ্রযুক্তি
২০। আমাদের মতো উন্নয়নশীল দেশে কোনটি জনশিক্ষার একটি প্রধান মাধ্যম?
ক. বেতার খ. টেলিভিশন গ. ইনটারনেট ঘ. সংবাদপত্র।
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৫
১৪.খ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ঘ ।