বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্ন কাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি। তার মধ্যে ৩০টি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: পৃথিবীর বিভিন্ন দেশে জনসম্পদের চাহিদা রয়েছে। অপরদিকে, বাংলাদেশের রয়েছে বেশি জনসংখ্যা। এই অবস্থায় বাংলাদেশ কোন সুবিধা নিতে পারে?
ক. মানব সম্পদ আমদানি খ. মানব সম্পদ রপ্তানি
গ. খাদ্য আমদানি ঘ. মূলধন রপ্তানি
উত্তর: খ. মানব সম্পদ রপ্তানি
প্রশ্ন: বাংলাদেশ থেকে অনেকেই কাজের সন্ধানে বিদেশে যাচ্ছে। কিন্তু কী কারণে তারা বাংলাদেশের জন্য বেশি বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে না?
ক. দক্ষতার অভাব খ. মূলধনের অভাব
গ. বিশেষজ্ঞের অভাব ঘ. কর্মসংস্থানের অভাব
উত্তর: ক. দক্ষতার অভাব
প্রশ্ন: তুমি পড়ার টেবিলে পড়ছিলে। তখন বাড়িটি কেঁপে উঠল। তুমি বুঝতে পারলে ভূমিকম্প হচ্ছে। এ অবস্থায় তুমি কী করবে?
ক. বাড়ির আশপাশের গাছের নিচে আশ্রয় নেব
খ. পশুপাখি নিরাপদ থাকার ব্যবস্থা করবো
গ. পড়ার টেবিলের নিচে আশ্রয় নেব
ঘ. হৈ চৈ শুরু করবো
উত্তর: গ. পড়ার টেবিলের নিচে আশ্রয় নেব
প্রশ্ন: বাগেরহাটের রামপালে বিদ্যুেকন্দ্র স্থাপন করলে সুন্দরবনের ক্ষতি হতে পারে। সুন্দরবনের কোনো ক্ষতি হলে কী হবে?
ক. প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি পাবে খ. জলবায়ু পরিবর্তন হবে
গ. বিদ্যুত্ উত্পাদন ব্যাপক বৃদ্ধি পাবে
ঘ. সুন্দরবনে গাছপালা কমে যাবে
উত্তর: খ. জলবায়ু পরিবর্তন হবে
প্রশ্ন: রাসেল পঞ্চগড় জেলায় বাস করে। এ জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। উত্তরাঞ্চলের জন্য নিচের কোনটি মারাত্মক দুর্যোগ?
ক. ভূমিকম্প খ. খরা গ. বন্যা ঘ. নদীভাঙন
উত্তর: খ. খরা
প্রশ্ন: একটি গ্রামের অধিকাংশ লোকই চর্মরোগের শিকার হয়েছে। তুমি এ রোগের জন্য নিচের কোনটিকে দায়ী মনে করো?
ক. বায়ু খ. সূর্যতাপ গ. পানি ঘ. মাটি
উত্তর: গ. পানি
প্রশ্ন: গ্রামে বন্যার সময় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। এর ফলে গ্রামে কোন রোগটি দেখা দিতে পারে?
ক. হাম খ. জ্বর গ. ইনফ্লুয়েঞ্জা ঘ. ডায়রিয়া
উত্তর: ঘ. ডায়রিয়া
প্রশ্ন: রেডিও-র আবহাওয়া বার্তায় শুনলে, খুব অল্প সময়ের মধ্যেই তোমার এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানবে। এ সময় তুমি কী করবে?
ক. দুর্যোগ মোকাবিলায় গাছ লাগাব
খ. বাড়ি থেকে একা নিরাপদ জায়গায় চলে যাব
গ. আশ্রয় কেন্দ্রে যাওয়ার সংকেত পেলে সবার সাথে আশ্রয় কেন্দ্রে যাব
ঘ. সংবাদপত্র, রেডিও, টেলিভিশন এর বার্তা শুনব না
উত্তর: গ. আশ্রয় কেন্দ্রে যাওয়ার সংকেত পেলে সবার সাথে আশ্রয় কেন্দ্রে যাব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল