পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্ন কাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষায় ১ নম্বরে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রামের সব মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করতে চায়। এ ক্ষেত্রে কী করতে হবে?
ক. রাজনৈতিক অধিকার বাস্তবায়ন
খ. অর্থনৈতিক অধিকার বাস্তবায়ন
গ. সামাজিক অধিকার বাস্তবায়ন
ঘ. মানবাধিকারের বাস্তবায়ন
উত্তর: ঘ. মানবাধিকারের বাস্তবায়ন
প্রশ্ন: মানবাধিকার বাস্তবায়ন হলে কোনটি ঘটবে বলে তুমি মনে করো?
ক. মানুষ মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে
খ. মানুষ অধিক পরিমাণ আয় করতে পারবে
গ. শিশুরা ভালোভাবে কাজ করতে পারবে
ঘ. প্রভাবশালীদের মর্যাদা রক্ষা হবে
উত্তর: ক. মানুষ মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে
প্রশ্ন: সুফিয়ার এলাকায় সব মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত হয়েছে। সেই অধিকারটি কোন ধরনের?
ক. প্রধান সামাজিক অধিকার
খ. প্রধান রাজনৈতিক অধিকার
গ. প্রধান মানবাধিকার
ঘ. প্রধান অর্থনৈতিক অধিকার
উত্তর: গ. প্রধান মানবাধিকার
প্রশ্ন: বাড়িতে, বিদ্যালয়ে এবং প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মানবাধিকারবিরোধী কোনো কাজ করে, এ বিষয়ে তাকে—
ক. উত্সাহিত করব
খ. সচেতন করব
গ. সহযোগিতা করব
ঘ. কিছুই করব না
উত্তর: খ. সচেতন করব
প্রশ্ন: শিশু সোহেল ইট ভাঁটায় কাজ করে। এক্ষেত্রে সোহেল কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
ক. মৌলিক মানবাধিকার
খ. সম্পত্তির অধিকার
গ. নিরাপত্তা লাভের অধিকার
ঘ. মত প্রকাশের অধিকার
উত্তর: ক. মৌলিক মানবাধিকার
প্রশ্ন: তোমাদের এক আত্মীয় তাদের গৃহকর্মীকে মারধোর করে ও কম খেতে দেয়। এক্ষেত্রে তুমি কী করবে?
ক. উত্সাহ দেব খ. প্রতিবাদ করব
গ. না দেখার ভান করব
ঘ. কিছু বলব না
উত্তর: খ. প্রতিবাদ করব
প্রশ্ন: তোমার পাশের বাড়িতে রুনা নামের একটি মেয়ে থাকে। তার কোনো বাড়ি নেই। সে কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
ক. রাজনৈতিক খ. সামাজিক
গ. মৌলিক মানবাধিকার
ঘ. সাংস্কৃতিক
উত্তর: গ. মৌলিক মানবাধিকার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক