বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: তারেক মিয়া গ্রামের মহিলা ও শিশুদের কাজ দেওয়ার নাম করে বিদেশে পাচার করে। এ ধরনের কাজকে কী বলে?
ক. সামাজিক বিপর্যয় খ. অত্যাচারমূলক কাজ
গ. মানবাধিকার লঙ্ঘন ঘ. স্বাধীনতার হস্তক্ষেপ
উত্তর: গ. মানবাধিকার লঙ্ঘন
প্রশ্ন: একটি শিশু ঝালাই কারখানায় কাজ করে। এখানে শিশুটির ক্ষেত্রে কী ঘটছে—
ক. শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে
খ. সামাজিক অধিকার লঙ্ঘিত হচ্ছে
গ. অর্থনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে
ঘ. পারিবারিক অধিকার লঙ্ঘিত হচ্ছে
উত্তর: ক. শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে।
প্রশ্ন: রাস্তায় ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলছে। তা সত্ত্বেও দীপু দৌড়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো। এ ঘটনা থেকে তুমি কী শিক্ষা গ্রহণ করবে?
ক. লাল বাতি দুর্ঘটনার কারণ
খ. লাল বাতি ব্যবহার বন্ধ করতে হবে
গ. ট্রাফিক আইন মেনে চলা উচিত
ঘ. ট্রাফিক আইন না মানলে দুর্ঘটনা ঘটবে না
উত্তর. গ. ট্রাফিক আইন মেনে চলা উচিত
প্রশ্ন: তুমি স্কুলে যাওয়ার সময় দেখলে এক ব্যক্তি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে। তাকে তুমি কী সহযোগিতা করবে?
ক. দ্রুত খাবার খেতে দেব
খ. অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেব
গ. ঘরে চিকিত্সা দেব ঘ. ডাক্তার ডাকব
উত্তর: খ. দ্রুত অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেব
প্রশ্ন: যদি কোনো অপরিচিত লোক বাসায় এসে দরজা ধাক্কা দেয়, তবে তুমি কী করবে?
ক. দরজা খুলব খ. দরজা খুলব না
গ. চা খেতে দেব ঘ. ঘরে বসতে দেব
উত্তর: খ. দরজা খুলব না
প্রশ্ন: সুমন সাঁতার কাটতে জানে না। তবুও বন্ধুদের সঙ্গে পুকুরে নামল। একসময় সে গভীর পানিতে গেলে ডুবে গেল। সুমনের মতো এ রকম দুর্ঘটনায় না পড়তে চাইলে কী করা উচিত?
ক. পুকুরে না নামা খ. নিজেদের সচেতন হওয়া
গ. নৌকা নিয়ে পুকুরে যাওয়া ঘ. সাঁতার না শেখা
উত্তর: খ. নিজেদের সচেতন হওয়া
প্রশ্ন: তুমি প্রতিদিন হেঁটে স্কুলে যাও। স্কুলে যাওয়ার সময় রাস্তায় তোমার করণীয় কী হবে?
ক. রাস্তার মাঝখান দিয়ে হাঁটা
খ. ফুটপাত দিয়ে হাঁটা
গ. আনমনে রাস্তা পার হওয়া
ঘ. ওভারব্রিজ ব্যবহার থেকে বিরত থাকা
উত্তর: খ. ফুটপাত দিয়ে হাঁটা
প্রশ্ন: আফজাল সাহেব ভালো মানুষ। এ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে জয়ী হয়েছেন। তাঁকে ভোট দিতে গিয়ে জনগণ কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
ক. সত্ ও যোগ্য লোক খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক ঘ. প্রভাবশালী ব্যক্তি
উত্তর: ক. সত্ ও যোগ্য লোক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক