>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: দেশে সুশাসন প্রতিষ্ঠায় কোন ধরনের লোককে তুমি ভোট দিতে বলবে?
ক. সত্ ও যোগ্য ব্যক্তি খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক ঘ. প্রভাবশালী ব্যক্তি
উত্তর: ক. সত্ ও যোগ্য ব্যক্তি
প্রশ্ন: মনিরের বয়স ১৮ বছর। সে কীভাবে একটি রাষ্ট্রের শাসনকাজে অংশ নিতে পারে?
ক. রাষ্ট্রের আইন মেনে চলা
খ. নিয়মিত কর প্রদান করে
গ. রাষ্ট্রের প্রতি অনুগত থেকে
ঘ. ভোট দেওয়ার মাধ্যমে
উত্তর: ঘ. ভোট দেওয়ার মাধ্যমে
প্রশ্ন: বাবার সঙ্গে তুমি বাজার থেকে বাসায় ফিরছ। রাস্তায় কোন কাজটি করলে তুমি দুর্ঘটনায় পড়বে?
ক. ট্রাফিক আইন মেনে চললে
খ. জেব্রা ক্রসিং ব্যবহার করলে
গ. ওভারব্রিজ ব্যবহার করলে
ঘ. রাস্তায় অসাবধানে পথ চললে
উত্তর: ঘ. রাস্তায় অসাবধানে পথ চললে
প্রশ্ন: আতিক একজন সচেতন নাগরিক। রাষ্ট্রের প্রতি আতিকের কী রয়েছে?
ক. আশা ও আকাঙ্ক্ষা খ. বিশ্বাস ও বাসনা
গ. হতাশা ও ক্ষোভ ঘ. দায়িত্ব ও কর্তব্য
উত্তর: ঘ. দায়িত্ব ও কর্তব্য
প্রশ্ন: তোমার আশেপাশে অনেক মানুষ রয়েছে। তাদের প্রতি তুমি কেমন আচরণ করবে?
ক. অসহযোগিতামূলক খ. অসহিষ্ণু
গ. কষ্টদায়ক ঘ. সহযোগিতামূলক
উত্তর: ঘ. সহযোগিতামূলক
প্রশ্ন: তুমি দেশসেবার জন্য নিজেকে প্রস্তুত করতে চাও। সে ক্ষেত্রে তোমাকে কীভাবে প্রস্তুত করবে?
ক. অর্থ উপার্জন করব খ. অন্যকে সাহায্য করব
গ. পিতা-মাতাকে কাজে সাহায্য করব
ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব
উত্তর: ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব
প্রশ্ন: তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছ। হঠাত্ দেখলে তোমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে রাস্তায় কয়েকজন দুষ্ট ছেলে বিরক্ত করছে। তখন তুমি কী করবে?
ক. সরাসরি প্রতিবাদ করব
খ. বিষয়টি থানায় জানাব
গ. অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাব
ঘ. পরিস্থিতি মোকাবিলায় বয়স্ক মানুষের সহায়তা নেব
উত্তর: ঘ. পরিস্থিতি মোকাবিলায় বয়স্ক মানুষের সহায়তা নেব
প্রশ্ন: রাস্তায় চলার সময় একজন অপরিচিত ব্যক্তি কয়েকটি চকলেট দিয়ে তোমার সঙ্গে খাতির জমাতে চাইল। তুমি কী করবে?
ক. আমি চকলেটগুলো নেব
খ. আমি চকলেটগুলো নেব না
গ. আমি চকলেটগুলো ফেলে দেব
ঘ. আমি চকলেটগুলো নেব এবং পরে ফেলে দেব
উত্তর: খ. আমি চকলেটগুলো নেব না।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক