পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: তোমার একজন সহপাঠী সকলের সাথে প্রায়ই অসৌজন্যমূলক আচরণ করে। এ ক্ষেত্রে তার সাথে কেমন ব্যবহার করবে?
ক. সকলে তাকে এড়িয়ে চলব
খ. তার বিরুদ্ধে শিক্ষকের কাছে নালিশ করব
গ. সকলে তার সাথে অনুরূপ খারাপ ব্যবহার করব
ঘ. এ ধরনের ব্যবহার ভালো নয় এটি তাকে বুঝিয়ে সংশোধন করব
উত্তর: ঘ. এ ধরনের ব্যবহার ভালো নয় এটি তাকে বুঝিয়ে সংশোধন করব
প্রশ্ন: তুমি তোমার বাবার সাথে স্কুলে যাওয়ার সময় দেখলে যে অনেক লোক রাস্তায় চলার নিয়ম মানছে না। তারা ওভারব্রিজ দিয়ে রাস্তা পার না হয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে। এক্ষেত্রে তুমি কী করবে?
ক. অন্যদের মতো দৌড়ে রাস্তা পার হব
খ. তোমার বাবা দৌড়ে এবং তুমি ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে
গ. দুজনেই ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হব
ঘ. বাড়ি ফিরে আসবে
উত্তর: গ. দুজনেই ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হব
প্রশ্ন: তুমি দেখলে তোমার বন্ধু একজন অটিস্টিক শিশুকে বিরক্ত করছে। এ অবস্থায় তুমি কী করবে?
ক. তুমিও তাকে বিরক্ত করবে
খ. চুপচাপ চলে যাবে
গ. তাকে আঘাত করবে
ঘ. তাকে বিরক্ত করতে নিষেধ করব
উত্তর: ঘ. তাকে বিরক্ত করতে নিষেধ করব
প্রশ্ন: নিপার একজন বন্ধু আছে, সে সব সময় চুপচাপ থাকে। নাম ধরে ডাকলেও সে সাড়া দেয় না। নিপার বন্ধুর সঙ্গে মিল রয়েছে একজন—
ক. নবজাতক শিশুর খ. অসুস্থ শিশুর
গ. সুস্থ শিশুর ঘ. অটিস্টিক শিশুর
উত্তর: ঘ. অটিস্টিক শিশুর
প্রশ্ন: নিপার বান্ধবী অটিজমে আক্রান্ত। নিপার উচিত—
ক. তাকে সহযোগিতা করা
খ. তাকে বেড়াতে নিয়ে যাওয়া
গ. তাকে এড়িয়ে চলা
ঘ. তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া
উত্তর: ক. তাকে সহযোগিতা করা
প্রশ্ন: শফিক অন্য শিশুদের মতো নয়। সে একই কাজ একটানা করতে থাকে। এটি শফিকের—
ক. বিকাশগত সমস্যা খ. শারীরিক সমস্যা
গ. মানসিক সমস্যা ঘ. আচরণগত সমস্যা
উত্তর: ক. বিকাশগত সমস্যা
প্রশ্ন: ডা. মিলি বলেন, অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব। আর এর জন্য প্রয়োজন—
ক. চিকিত্সা ও সেবা করা
খ. বিদ্যালয়ে ভর্তি করা
গ. সমস্যার ধরন জেনে সঠিক শিক্ষা প্রদান
ঘ. তাদের পাশে থাকা
উত্তর: গ. সমস্যার ধরন জেনে সঠিক শিক্ষা প্রদান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক