>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: তুমি শ্রেণিনেতা নির্বাচিত হয়েছো প্রায় ৭৭ শতাংশ ভোটে। এটাকে তুমি কী হিসেবে গণ্য করো?
ক. বন্ধুত্ব খ. অগণতান্ত্রিক প্রক্রিয়া
গ. গণতান্ত্রিক প্রক্রিয়া ঘ. অধিকাংশের অমত
উত্তর: গ. গণতান্ত্রিক প্রক্রিয়া
প্রশ্ন: রকিব তার বিদ্যালয়ে একটি দেয়াল পত্রিকা প্রকাশের উদ্যোগ নিল। এ কাজের জন্য তুমি নিচের কোনটিকে বেশি কার্যকর মনে করো?
ক. ব্যক্তিগত সিদ্ধান্ত খ. তোমার প্রিয় বন্ধুর সিদ্ধান্ত
গ. দলগত সিদ্ধান্ত ঘ. শিক্ষকের নিজের সিদ্ধান্ত
উত্তর: গ. দলগত সিদ্ধান্ত
প্রশ্ন: রানা, শহীদ ও সামি ৫ম শ্রেণিতে পড়ে। এরা সবাই শ্রেণিনেতা হতে আগ্রহী। এ ক্ষেত্রে শ্রেণিশিক্ষক কীভাবে শ্রেণিনেতা নির্বাচন করবেন?
ক. অধিকাংশের মতে খ. দু-একজনের মতে
গ. নিজের পছন্দ অনুযায়ী
ঘ. যেকোনো একজনের মতে
উত্তর: ক. অধিকাংশের মতে
প্রশ্ন: নবারুণ ক্লাবের সম্পাদক হওয়ার জন্য বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি আছেন। এ ক্ষেত্রে নবারুণ ক্লাব কীভাবে সম্পাদক নির্বাচন করবে?
ক. দুই-তিনজনের মতামতের ভিত্তিতে
খ. বিদায়ী সভাপতির পছন্দ অনুযায়ী
গ. সাধারণ সম্পাদকের পছন্দ অনুযায়ী
ঘ. অধিকাংশের মতামত অনুযায়ী
উত্তর: ঘ. অধিকাংশের মতামত অনুযায়ী
প্রশ্ন: সাকিব তাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গঠন করতে চায়। এ ক্ষেত্রে সাকিবের গ্রামের লোকদের কোন মনোভাবসম্পন্ন হতে হবে?
ক. গণতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. একনায়কতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
উত্তর: ক. গণতান্ত্রিক
প্রশ্ন: ময়না তাদের বাড়িতে শান্তিপূর্ণভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চায়। এ ক্ষেত্রে ময়নাকে কী করতে হবে?
ক. বাড়ির দুই-তিনজনের মত নিতে হবে
খ. বাড়ির অধিকাংশ লোকের মত নিতে হবে
গ. তার বড় ভাইয়ের মত নিতে হবে
ঘ. তার বন্ধুদের মত নিতে হবে
উত্তর: খ. বাড়ির অধিকাংশ লোকের মত নিতে হবে
প্রশ্ন: তোমাদের শ্রেণিতে দলনেতা নির্বাচন করতে চাও। এ ক্ষেত্রে কার মতামতকে বেশি গুরুত্ব দেবে—
ক. ছেলেদের খ. মেয়েদের গ. শিক্ষকের ঘ. সবার
উত্তর ঘ. সবার
প্রশ্ন: বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশকে উত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তুমি কোন ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করবে?
ক. বাড়িতে খ. বিদ্যালয়ে
গ. খেলার মাঠে ঘ. জীবনের সকল ক্ষেত্রে
উত্তর: ঘ. জীবনের সকল ক্ষেত্রে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক