বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: তোমার একজন সহপাঠী সবার সঙ্গে প্রায়ই অসৌজন্যমূলক আচরণ করে। এ ক্ষেত্রে তার সঙ্গে তোমরা কেমন ব্যবহার করবে?
ক. সবাই তাকে এড়িয়ে চলব
খ. তার বিরুদ্ধে শিক্ষকের কাছে নালিশ করব
গ. সবাই তার সঙ্গে খারাপ ব্যবহার করব
ঘ. এ ধরনের ব্যবহার ভালো নয়, এটি তাকে বুঝিয়ে সংশোধন করব
উত্তর: ঘ. এ ধরনের ব্যবহার ভালো নয়, এটি তাকে বুঝিয়ে সংশোধন করব
প্রশ্ন: সিয়াম ও এশা দুই ভাইবোন। তাদের মা-বাবা দুজনকেই একই স্কুলে ভর্তি করে দিয়েছেন। এ ব্যাপারটিকে তুমি কী বলবে?
ক. নারী-পুরুষ নির্ভরশীলতা
খ. পিতা-মাতার ভুল সিদ্ধান্ত
গ. ভালো স্কুলের গুণগান ঘ. নারী-পুরুষ সমতা
উত্তর: ঘ. নারী-পুরুষ সমতা
প্রশ্ন: উচ্চশিক্ষা লাভ করে নিধি আক্তার গ্রামে গিয়ে নারীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নিধি আক্তারের কাজের সঙ্গে কোন মহীয়সী নারীর কাজের মিল রয়েছে?
ক. সুফিয়া কামাল খ. কামিনী রায়
গ. ক্লারা জেটকিন ঘ. বেগম রোকেয়া
উত্তর: ঘ. বেগম রোকেয়া
প্রশ্ন: বেগম রোকেয়ার মতে নারী জাতির দুঃখ-দুর্দশা দূর করতে কোনটি অপরিহার্য?
ক. পর্দা খ. বিয়ে গ. রান্না-বান্না ঘ. শিক্ষা
উত্তর: ঘ. শিক্ষা
প্রশ্ন: মনির টেলিভিশনে একটি ক্ষুদ্র জাতিসত্তার প্রামাণ্যচিত্র দেখছিল। যারা নিজেদের আচিকমান্দি বলে পরিচয় দিয়ে থাকে। মনিরের দেখা জাতিসত্তাটি প্রধান উত্সব কীভাবে শুরু করে?
ক. বাগানে অর্ঘ্য নিবেদন করে
খ. পরিত্যক্ত জমিতে অর্ঘ্য নিবেদন করে
গ. কৃষিজমিতে অর্ঘ্য নিবেদন করে
ঘ. খোলা মাঠে অর্ঘ্য নিবেদন করে
উত্তর: গ. কৃষিজমিতে অর্ঘ্য নিবেদন করে
প্রশ্ন: নিশা তার মায়ের বাসায় থাকে এবং তার সম্পত্তির অধিকারী। সে ‘ওয়াংগালা’ উপলক্ষে ‘দকমান্দা’ পোশাক বানাল। নিশার সঙ্গে মিল রয়েছে কাদের?
ক. গারোদের খ. খাসিদের গ. ম্রোদের ঘ. ত্রিপুরাদের
উত্তর: ক. গারোদের
প্রশ্ন: ‘ঝুমঝুম’ রাঙামাটিতে থাকে। ‘সুকুই খুংমুং’ এবং গয়রা নৃত্য তার অনেক প্রিয়। এর সঙ্গে মিল রয়েছে—
ক. ওঁরাওদের খ. ত্রিপুরাদের গ. গারোদের ঘ. ম্রোদের
উত্তর: খ. ত্রিপুরাদের
প্রশ্ন: চন্দনাদের বাড়িতে কেউ বেড়াতে এলে পান-সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। এটা কোন জাতিসত্তার খাদ্যাভ্যাসের বৈশিষ্ট্য?
ক. ম্রো খ. ত্রিপুরা গ. ওঁরাও ঘ. খাসি
উত্তর: ঘ. খাসি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক