>পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: তিশমার পরিবারে ছেলেরা ‘ফুংগ মারুং’ নামক পোশাক পরিধান করে। তিশমার পরিবারটি নিচে উল্লিখিত কোন ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্ভুক্ত?
ক. মারমা পরিবার খ. গারো পরিবার
গ. খাসি পরিবার ঘ. চাকমা পরিবার
উত্তর: গ. খাসি পরিবার
প্রশ্ন: পরীক্ষার কারণে রিঝু বৈসু উত্সবে তেমন বেশি সময় কাটাতে পারেনি। রিঝু কোন ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্ভুক্ত?
ক. গারো খ. চাকমা গ. ম্রো ঘ. ত্রিপুরা
উত্তর: ঘ. ত্রিপুরা
প্রশ্ন: নিধি বই পড়ে একটি ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে জানতে পারে, যারা উব্লাই নাংথউকে পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মনে করে। নিধির পঠিত জাতিসত্তার সমাজে কোনটি খুবই প্রিয়?
ক. বৈসু খ. ফাগুয়া গ. ওয়াংগালা ঘ. নাচ-গান
উত্তর: ঘ. নাচ-গান
প্রশ্ন: কোনো একটি প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত প্রকল্পের জন্য সহযোগিতা করে থাকে। এর সঙ্গে মিল রয়েছে—
ক. বিশ্বব্যাংকের খ. বাংলাদেশ ব্যাংকের
গ. ভারতীয় ব্যাংকের ঘ. সার্কের
উত্তর: ক. বিশ্বব্যাংকের
প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠার যথার্থ কারণ হিসেবে তুমি নিচের কোনটি সমর্থন করবে?
ক. মৌলিক চাহিদা পূরণ খ. জৈবিক চাহিদা পূরণ
গ. খাদ্যের চাহিদা পূরণ ঘ. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা
উত্তর: ঘ. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা
প্রশ্ন: আফ্রিকায় দুর্ভিক্ষে বহুলোক অনাহারে মারা যায়। জাতিসংঘ জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সেখানে সাহায্যের হাত বাড়ায়। জাতিসংঘ তার কোন সংস্থার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবে?
ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ
গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ঘ. অছি পরিষদ
উত্তর: গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
প্রশ্ন: আবির ও সুমনা দুজন ভাইবোন। তাদের মা সব সময় আবিরকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এ থেকে তুমি কী বুঝলে?
ক. মেয়েকে আদর না করা খ. নারী-পুরুষের বৈষম্য
গ. মেয়ের প্রতি অবজ্ঞা ঘ. ছেলের প্রতি বেশি ভালোবাসা
উত্তর: খ. নারী-পুরুষের বৈষম্য
প্রশ্ন: গণি মিয়া একজন কৃষক। পাঁচ সন্তানসহ আটজনের সংসার। অভাব লেগেই আছে গণি মিয়ার সংসারে। তাঁর সংসারে অভাবের কারণ কী?
ক. জমিজমা কম খ. জনসংখ্যা বেশি
গ. নগদ টাকা না ঘ. নিজে শিক্ষিত না
উত্তর: খ. জনসংখ্যা বেশি
প্রশ্ন: বাংলাদেশে প্রতি ৪০৪৩ জনের জন্য মাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিত্সক রয়েছেন। এতে বোঝা যায়—
ক. জনসংখ্যার ঘনত্ব খ. জনসংখ্যার পরিমাণ
গ. অনেক লোক চিকিত্সাসেবা থেকে বঞ্চিত ঘ. চিকিত্সকের হার
উত্তর: গ. অনেক লোক চিকিত্সাসেবা থেকে বঞ্চিত। (শেষ)
# আগামীকাল থেকে ছাপা হবে:
প্রাথমিক বিজ্ঞানের যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন।
সহকারী শিক্ষক