বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১৪. কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে?
ক. সামাজিক আয় খ. পারিবারিক আয়
গ. সমষ্টিগত আয় ঘ. মাথাপিছু আয়
১৫। কৃষক কী উত্পাদন করেন?
ক. কুটির শিল্পপণ্য খ. হিমায়িত পণ্য
গ. কৃষিপণ্য ঘ. সেবা পণ্য
১৬। দেশের মানবসম্পদ বলতে কী বোঝায়?
ক. যুবকদের খ. শ্রমশক্তিসম্পন্ন মানুষ
গ. বুদ্ধিজীবীদের ঘ. স্মৃতিশক্তিসম্পন্ন মানুষ
১৭। মানবসম্পদ উন্নয়ন বলতে বোঝায়—
ক. বেকার মানুষকে চাকরি প্রদান
খ. দক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা
ঘ. অদক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
১৮। ২০১২-২০১৩ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ কত ছিল?
ক. ৮৭২৯ মিলিয়ন মার্কিন ডলার
খ. ৮৯২৯ মিলিয়ন মার্কিন ডলার
গ. ৮৬২৯ মিলিয়ন মার্কিন ডলার
ঘ. ৮৫২৯ মিলিয়ন মার্কিন ডলার
১৯। রেমিট্যান্স বলতে কী বোঝায়?
ক. প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থ
খ. প্রবাসে ভ্রমণরত নাগরিকদের প্রেরিত অর্থ
গ. নিজ দেশে কর্মরত নাগরিকদের উপার্জিত অর্থ
ঘ. প্রবাসে কর্মরত নাগরিকদের মাসিক খরচ
২০। মানুষ রাষ্ট্র ও সমাজের শক্তিতে পরিণত হয়—
ক. যখন সে কিছু করতে পারে
খ. যখন সে হাঁটতে শেখে
গ. যখন সে শত্রুর মোকাবিলা করতে পারে
ঘ. যখন সে রাজনীতি করতে শেখে
২১। বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল—
ক. সপ্তম খ. নবম গ. দশম ঘ. অষ্টম
২২। এককভাবে আমাদের মোট জাতীয় উত্পাদনে সর্বাধিক অবদান—
ক. কৃষির খ. পোশাকশিল্পের
গ. চামড়াশিল্পের ঘ. মেস্যর
২৩। বর্তমান বিশ্বের সবকিছু কিসের ওপর নির্ভরশীল?
ক. কমার্শিয়াল খ. প্রযুক্তি গ. কৃষি ঘ. বাণিজ্য
২৪। শিক্ষা মানুষের কেমন অধিকার?
ক. সামাজিক অধিকার খ. রাজনৈতিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার ঘ. জন্মগত অধিকার
২৫। দেশের অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানুষকে কীভাবে সক্ষম জনশক্তিতে পরিণত করা যায়?
ক. বিভিন্ন পেশায় স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে খ. বিদেশে পাঠিয়ে গ. চাকরি দিয়ে
ঘ. ব্যবসায় মূলধন দিয়ে সাহায্য করে।
২৬। দক্ষতার জন্য প্রয়োজন—
i. শিক্ষা ii. প্রশিক্ষণ iii. সুস্বাস্থ্যের অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৬
১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ক
২৬. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর