
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৬ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
২৭। জনগণের আয় বৃদ্ধি পেলে—
i. জনগণ দরিদ্রতা থেকে মুক্তি পায়
ii. অন্নাভাবে কেউ কষ্ট পায় না
iii. জীবনযাত্রার মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii ও iii গ. iii ঘ. ii
২৮। বাংলাদেশের শ্রমজীবী ও পেশাজীবীরা মধ্যপ্রাচ্যের যে দেশে কাজ করছেন—
i. আরব আমিরাত ii. সৌদি আরব iii. কাতার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ii ও iii ঘ. iii
২৯। দেশজ উত্পাদন বলতে কী বোঝায়?
ক. কৃষিজ উত্পাদন খ. সেবামূলক উত্পাদন
গ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উত্পাদন
ঘ. শিল্পজ বার্ষিক উত্পাদন
৩০। যাবতীয় উত্পাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য কী?
ক. ধনী হওয়া খ. পক্ষপাতিত্ব করা
গ. স্বজনপ্রীতি করা ঘ. জনগণের আয় বৃদ্ধি করা
৩১। GDP বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উত্পাদনের পূর্ণরূপ কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross New Product
গ. Gross Domestic Production
ঘ. Gross Due Production
৩২। মোট জাতীয় উত্পাদন-এর ইংরেজি কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross Domestic Production
গ. Gross National Product
ঘ. Gross Nation Product
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শরীফবাগ গ্রামের ছেলে হামিদুল হক। সে নিজের ভাগ্য উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে। হামিদুল হক সাভার যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে তার বন্ধুদের নিয়ে পরিত্যক্ত কয়েকটি পুকুর ও ডোবায় যৌথভাবে বাণিজ্যিক ভিত্তিতে মত্স্য চাষ করছে। এতে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে।
৩৩। হামিদুল হক ও তার বন্ধুদের উত্পাদন জাতীয় আয়ের কোন খাতের মধ্যে পড়ে?
ক. মত্স্য খ. কৃষি গ. সেবা ঘ. শিল্প
৩৪। হামিদুল হক ও তার বন্ধুদের কঠোর পরিশ্রম আমাদের অর্থনীতিতে অবদান রাখছে—
i. জীবনযাত্রার মান উন্নয়নে
ii. জাতীয় উত্পাদন বৃদ্ধিতে
iii. কাজের সুযোগ তৈরি করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৬
২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. ক ৩২. গ ৩৩. ক ৩৪. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর