
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
৩৫। Gross Domestic Product বলতে কী বোঝায়?
ক. সেবামূলক বার্ষিক উত্পাদন
খ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উত্পাদন
গ. দেশের মোট উত্পাদনের আর্থিক মূল্য
ঘ. সেবা পণ্যের মোট আর্থিক মূল্য
৩৬। স্বাস্থ্য খাতের সঙ্গে সম্পৃক্ত নিচের কোনটি?
ক. মোবাইল কোম্পানি খ. ব্যাংকিং খাত
গ. কমিউনিটি হাসপাতাল ঘ. বিপণনকেন্দ্র
৩৭। শারীরিক শ্রম দিয়ে যাঁরা দেশ ও সমাজের জন্য সম্পদ তৈরিতে কাজ করেন, তাঁরা হলেন:
ক. কৃষিজীবী খ. শ্রমিক গ. শিক্ষক ঘ. চিকিত্সক
৩৮। বিশ্বব্যাংকের হিসাবমতে, ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল—
ক. ৭ম খ. ৯ম গ. ১০ম ঘ. ১২তম
৩৯। ২০১২-২০১৩ অর্থবছরে জিডিপিতে মত্স্য খাতের অবদান কত শতাংশ ছিল?
ক. ৪.৩৭ শতাংশ খ. ৪.৭০ শতাংশ
গ. ৭.৪০ শতাংশ ঘ. ৬.৪১ শতাংশ
৪০। দেশের মোট জাতীয় আয়কে ওই বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যাবে?
ক. পারিবারিক আয় খ. সাংসারিক আয়
গ. ব্যক্তিগত আয় ঘ. মাথাপিছু আয়।
অধ্যায়-৭
১। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক খ. সাংস্কৃতিক
গ. দমনমূলক ঘ. সামাজিক
২। রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কতটি?
ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি
৩। নিচের কোনটি রাষ্ট্রের উপাদান?
ক. রাষ্ট্রপতির কার্যালয় খ. সরকার
গ. সচিব ঘ. সচিবালয়
৪। রাষ্ট্র পরিচালিত হয় কীভাবে?
ক. মন্ত্রীদের ইচ্ছায় খ. সাংসদের ইচ্ছায়
গ. রাষ্ট্রপতির নির্দেশে
ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে
৫। বাংলাদেশের সংবিধান কখন প্রণীত হয়?
ক. ১৯৭২ সালের জুন মাসে
খ. ১৯৭২ সালের মার্চ মাসে
গ. ১৯৭২ সালের নভেম্বর মাসে
ঘ. ১৯৭২ সালের এপ্রিল মাসে
৬। নিচের কোনটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি?
ক. জনগণ খ. সার্বভৌমত্ব
গ. সরকার ঘ. নির্দিষ্ট ভূখণ্ড
৭। রাষ্ট্র পরিচালনার সব কাজ কার মাধ্যমে সম্পাদিত হয়?
ক. সরকার খ. রাষ্ট্রপতি গ. প্রধানমন্ত্রী ঘ. মন্ত্রী
৮। যুগে যুগে রাষ্ট্রের কোনটির পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে?
ক. সরকারের ধরন ও ধারণার খ. ক্ষমতার
গ. সরকারের ধরন ঘ. সরকারের ধারণার
৯। সরকারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১০। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
ক. সরকার খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি ঘ. জনগণ
১১। গণতন্ত্রে সব ক্ষমতার উত্স কে?
ক. সরকার খ. জনগণ গ. রাষ্ট্র ঘ. রাষ্ট্রপতি
১২। গণতন্ত্র বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রপতির শাসন খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. জনগণের শাসন ঘ. মন্ত্রীদের শাসন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৬
৩৫. গ ৩৬. গ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ঘ।
অধ্যায়-৭
১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর