
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
২৫। বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে?
ক. ১৯৭১ সালের ২৭ মার্চ খ. ১৯৭১ সালের ৩ মার্চ গ. ১৯৭১ সালের ২৬ মার্চ ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ
২৬। দীর্ঘ কয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়?
ক. ১০ মাসের খ. ৯ মাসের
গ. ৮ মাসের ঘ. ৭ মাসের
২৭। গণপরিষদের প্রথম অধিবেশন বসে—
ক. ১৯৭২ সালের ১৭ এপ্রিল
খ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
২৮। কত সালে বাংলাদেশের একটি খসড়া সংবিধান জারি করা হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭২ সালে
২৯। ১৯৭২ সালে কাকে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি করা হয়?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
খ. ড. কামাল হোসেনকে
গ. তাজউদ্দীন আহমদকে
ঘ. সৈয়দ নজরুল ইসলামকে
৩০। ‘এ সংবিধান লিখিত হয়েছে লাখো শহিদের রক্তের অক্ষরে’। —এ কথাটি কে বলেছেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. ড. কামাল হোসেন
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৩১। বাংলাদেশের সংবিধান এ সময় পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?
ক. ১৭ বার খ. ১৬ বার গ. ১৫ বার ঘ. ১৪ বার
৩২। আমাদের সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয়—
ক. ২০১১ সালের ৩০ জুন
খ. ২০১১ সালের ২০ জুন
গ. ২০১০ সালের ৩০ জুন
ঘ. ২০১২ সালের ৩০ জুন
৩৩। বাংলাদেশের পরিচয় বাংলাদেশ একটি—
ক. রাজতান্ত্রিক রাষ্ট্র খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. সামপ্রদায়িক রাষ্ট্র ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র
৩৪। আমাদের সংবিধানে কতটি ভাগ রয়েছে?
ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪
৩৫। আমাদের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৬০টি খ. ১৫৮টি গ. ১৫৬টি ঘ. ১৫৩টি
৩৬। আমাদের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৩৭। আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
৩৮। নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি?
i. জাতীয়তাবাদ ii. সমাজতন্ত্র iii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৩৯। সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
৪০। নিচের কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে?
ক. স্বদেশীয় খ. প্রবাসী গ. বাংলাদেশি ঘ. বাঙালি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৭
২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. খ ৩০. ক ৩১. গ ৩২. ক ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ক ৩৮. ঘ ৩৯. ক ৪০. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর