
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
৬৮। ডেপুটি স্পিকারের কাজ কী?
i. স্পিকারের কাজে সহায়তা করা
ii. স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করা
iii. স্পিকারকে হুকুম দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
৬৯। শাসন বিভাগ গঠিত—
i. রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
ii. সরকারপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
iii. সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৭০। সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়?
ক. বিচারক খ. প্রধান বিচারপতি
গ. বিচারপতি ঘ. আইনপ্রণেতা
৭১। প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. মন্ত্রী ঘ. আইনমন্ত্রী
৭২। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
ক. ২টি খ ৩টি গ. ৪টি ঘ ৫টি
৭৩। যে বিভাগ আইন অনুযায়ী বিচার করে তাকে কী বলে?
ক. শাসন বিভাগ খ. জাতীয় সংসদ
গ. আইন বিভাগ ঘ. বিচার বিভাগ
৭৪। বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?
ক. বিচারপতিদের খ. সাংসদদের
গ. আইনজীবীদের ঘ. মন্ত্রীদের
৭৫। বর্তমানে দেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
ক. ৪৫৫০টি খ. ৪৬৫০টি
গ. ৪৪৫০টি ঘ. ৪৭৫০টি
৭৬। বর্তমানে দেশে মোট উপজেলা পরিষদের সংখ্যা—
ক. ৪৮৭টি খ. ৪৮৫টি গ. ৪৮৬টি ঘ. ৪৮৪টি
৭৭। বর্তমানে দেশে মোট মহানগরের সংখ্যা—
ক. ১১টি খ. ১২টি গ. ১০টি ঘ. ১৩টি
৭৮। বর্তমানে দেশে মোট পৌরসভার সংখ্যা—
ক. ৩১৬টি খ. ৩১৫টি গ. ২১৫টি ঘ. ৪১৬টি।
অধ্যায় -৮
১। নিচের কোন দুটি বায়ুর মূল উপাদান?
ক. নাইট্রোজেন ও মিথেন
খ. অক্সিজেন ও নাইট্রোজেন
গ. মিথেন ও অক্সিজেন ঘ. অক্সিজেন ও কার্বন
২। দুর্যোগ কয় ধরনের?
ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই
৩। কাজের খোঁজে মানুষ কোথায় ছুটছে?
ক. রাজধানীতে খ. গ্রামে গ. শহরে ঘ. বিদেশে
৪। সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে কেন?
ক. বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে
খ. পানি দূষিত হওয়ার কারণে
গ. ঝড়-বৃষ্টির কারণে ঘ. সমুদ্রের গভীরতা হ্রাস পাওয়ায়
৫। কোনটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে?
ক. বৃক্ষরোপণ খ. বৃক্ষনিধন
গ. সামাজিক বনায়ন ঘ. পরিকল্পিত বনায়ন
৬। ‘গ্রিনহাউস প্রতিক্রিয়া’ মূলত কী?
ক. কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন, যা বায়ুমণ্ডলের উত্তাপ বাড়িয়ে দেয়
খ. ওজোন গ্যাস গ. অক্সিজেন গ্যাসের আরেক নাম
ঘ. সবুজের সমারোহ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৭
৬৮. ঘ ৬৯. ঘ ৭০. খ ৭১. খ ৭২. ক ৭৩. ঘ ৭৪. ক ৭৫. ক ৭৬. ক ৭৭. ক ৭৮. ক।
অধ্যায়-৮
১. খ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর