বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
২৪। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. প্রশান্ত মহাসাগর খ. নদী
গ. খাল-বিল ঘ. মহাসমুদ্র
২৫। পরিবেশদূষণের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হলো—
ক. বন উজাড়করণ খ. নদী ভরাট হওয়া
গ. লোকসংখ্যা বেড়ে যাওয়া
ঘ. রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার

২৬। সবুজ উদ্ভিদ বাতাস থেকে কী গ্রহণ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন-ডাই-অক্সাইড
ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন
২৭। সবুজ উদ্ভিদ আমাদের জন্য কী ত্যাগ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. কার্বন-ডাই-অক্সাইড ঘ. নাইট্রাস অক্সাইড
২৮। বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো—
ক. মানুষ বেড়ে যাওয়া খ. বন উজাড়করণের ফলে
গ. অপরিকল্পিত আবাসন ঘ. বননীতি না থাকায়
২৯। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে কী গড়ে উঠছে?
ক. বনায়ন খ. নগর
গ. পরিবেশ সচেতনতা ঘ. বনায়ন ও নগরায়ণ
৩০। শিল্প-কারখানার কালো ধোঁয়ায় নগরের বায়ুতে কিসের পরিমাণ বেড়ে যাচ্ছে?
ক. কার্বনের খ. অক্সিজেনের
গ. নাইট্রোজেনের ঘ. নাইট্রাস অক্সাইডের
৩১। বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষতির কারণ হলো—
i. রাসায়নিক সারের ব্যবহার
ii. কীটনাশকের ব্যবহার
iii. কৃষিতে যান্ত্রিক সেচের ব্যবহারের ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৮
২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. খ ২৯. খ ৩০. ক ৩১. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর