
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
৩২। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের কী ক্ষতি হতে পারে?
i. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়ে নিম্নভূমি নিমজ্জিত হবে
ii. সমুদ্রের লবণাক্ততা বেড়ে গাছপালার ক্ষতি হবে
iii. মত্স্য খামার ও শস্যক্ষেত্রের ক্ষতি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৩। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
i. আইলা ii. সিডর iii. সেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৪। উষ্ণায়নের ফলে পৃথিবীপৃষ্ঠে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?
ক. ক্যানসার খ. চর্মরোগ
গ. অ্যাকসিডেন্ট ঘ. ক্যানসার ও চর্মরোগ
৩৫। বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?
ক. উত্তর খ. দক্ষিণ গ. পূর্ব ঘ. পশ্চিম
৩৬। নিচের কোনটি মানবসৃষ্ট দুর্যোগ?
i. যুদ্ধবিগ্রহ ii. সাম্প্রদায়িক দাঙ্গা iii. বনভূমি বিনাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৭। নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
i. টর্নেডো ii. সুনামি iii. ঘূর্ণিঝড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৮। সুনামি কোন দেশি শব্দ?
ক. বাংলাদেশি খ. বার্মিজ গ. নেপালি ঘ. জাপানি
৩৯। সুনামি শব্দের অর্থ কী?
ক. সমুদ্র তীরের ঢেউ খ. সমুদ্র মাঝের ঢেউ
গ. সমুদ্রের নিচ থেকে ওঠা ঢেউ
ঘ. সমুদ্রের উচ্ছল ঢেউ
৪০। সুনামির সময় সমুদ্রের ঢেউ ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?
ক. ৮০০-১৩০০ খ. ৭০০-১২০০
গ. ৯০০-১২০০ ঘ. ১০০০-১২০০
৪১। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে উপকূলের কত কিলোমিটারের মধ্যে ঢুকে যেতে পারে?
ক. ১৫ খ. ১২ গ. ১১ ঘ. ১০।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৮
৩২. খ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. খ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ক ৪১. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর