
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
৫৩। ভূমিকম্পপ্রবণ এলাকা নিচের কোনটি?
ক. পিরোজপুর খ. বরগুনা
গ. বরিশাল ঘ. বগুড়া
৫৪। কোন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না?
ক. ঘূর্ণিঝড় খ. জলোচ্ছ্বাস গ. ভূমিকম্প ঘ. ঝড়
৫৫। ভূমিকম্পের পূর্ব-সতর্কতার জন্য কী করতে হবে?
i. জরুরিভাবে বের হওয়ার জন্য বিশেষ দরজার ব্যবস্থা রাখা
ii. আশ্রয় নেওয়ার জন্য বাড়িতে মজবুত টেবিল রাখতে হবে
iii. ঘরের ভারী আসবাবপত্র মেঝের ওপর রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i
৫৬। দারিদ্র্যের প্রভাবে পাহাড়ি এলাকার মানুষ কী উজাড় করে?
ক. বাড়িঘর খ. অর্থসম্পদ
গ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ঘ. বন
৫৭। কখন লিফট ব্যবহার করা যাবে না?
ক. বিদ্যুত্ চলে গেলে খ. ঝড়ের সময়
গ. ভূমিকম্পের সময় ঘ. প্রচণ্ড গরমের সময়
৫৮। কী কারণে ভূমিকম্প সংঘটিত হয়?
ক. আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত খ. ভূমিধস
গ. সুনামি ঘ. ঘূর্ণিঝড়
৫৯। ‘দুর্যোগ প্রস্তুতি’ বলতে কী বোঝায়?
ক. দুর্যোগ আসার পরে প্রস্তুতি
খ. দুর্যোগের সময় প্রস্তুতি
গ. দুর্যোগ সংঘটিত হওয়ার আগে প্রস্তুতি
ঘ. দুর্যোগের সময় তড়িঘড়ি প্রস্তুতি
৬০। বাড়িঘর বন্যায় ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?
ক. আশ্রয়কেন্দ্রে খ. পাশের বাড়িতে
গ. আত্মীয়ের বাড়িতে
ঘ. ঘরের মধ্যে উঁচু স্থানে
৬১। সুনামি কী?
ক. দেশের নাম খ. রাজধানীর নাম
গ. দ্বীপের নাম ঘ. দুর্যোগের নাম।
# বাকি অংশ ছাপা হবে আগামী বুধবার
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৮
৫৩. ঘ ৫৪. গ ৫৫. ক ৫৬. ঘ ৫৭. গ ৫৮. ক ৫৯. গ ৬০. ক ৬১. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর