বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১১
২৪। চাকমা পরিবারে প্রধান কে?
ক. পিতা খ. মাতা
গ. জ্যেষ্ঠ পুত্র ঘ. বড় মেয়ে
২৫। চাকমাদের জীবিকার প্রধান উপায় কী?
ক. মাছ চাষ খ. পশু পালন
গ. কৃষিকাজ ঘ. চাকরি
২৬। যে পদ্ধতিতে চাকমারা চাষ করে তাকে কী বলে?
ক. হালচাষ খ. জুমচাষ
গ. লাভজনক চাষ ঘ. কুম
২৭। চাকমারা কোন ধর্মের অনুসারী?
ক. ইসলাম খ. হিন্দু গ. খ্রিষ্টান ঘ. বৌদ্ধ
২৮। কিয়াং কী?
ক. মুসলমানদের মসজিদ
খ. হিন্দুদের মন্দির
গ. বৌদ্ধ মন্দির ঘ. বৌদ্ধ প্রাসাদ
২৯। বৈশাখী পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান?
ক. হিন্দু খ. খ্রিষ্টান
গ. বৌদ্ধ ঘ. মুসলিম
৩০। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম—
i. পিনোন ii. হাদি iii. সালোয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. iii ঘ. i ও ii
৩১। চাকমাদের প্রধান খাদ্য কী?
ক. রুটি খ. জব গ. ভাত ঘ. মাছ
৩২। চাকমাদের প্রিয় খাদ্য কী?
ক. ভাত ও মাছ খ. ভাত ও মাংস
গ. শাকসবজি ঘ. বাঁশ কোড়ল
৩৩। কোন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত?
ক. চাকমা খ. মারমা
গ. খাসিয়া ঘ. মণিপুরি
৩৪। বিজু কাদের শ্রেষ্ঠ উত্সব?
ক. খাসিয়াদের খ. মারমাদের
গ. সাঁওতালদের ঘ. চাকমাদের
৩৫। বাংলাদেশের বাইরে গারোরা কোথায় বাস করে?
i. মেঘালয় ii. করাচি iii. কাবুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও iii গ. iii ঘ. i ও ii
৩৬। বাংলাদেশের গারোরা—
ক. সমুদ্রতীরের বাসিন্দা
খ. নদীতীরের বাসিন্দা
গ. সমতলের বাসিন্দা
ঘ. উর্বর এলাকার বাসিন্দা
৩৭। গারোদের আদি বাসস্থান কোথায়?
ক. মিয়ানমারে খ. ভারতে
গ. তিব্বতে ঘ. চীনে
৩৮। মান্দি নামে নিজেদের পরিচয় দিতে কারা পছন্দ করে?
ক. চাকমারা খ. মারমারা
গ. সাঁওতালরা ঘ. গারোরা
৩৯। গারোরা কোন জাতিগোষ্ঠীর লোক?
ক. ককেশীয় খ. ইরানীয়
গ. ভারতীয় ঘ. মঙ্গোলীয়
৪০। গারো সমাজে পরিবারের প্রধান কে?
ক. পিতা খ. মাতা
গ. বড় ভাই ঘ. বড় বোন।

অধ্যায়-১২
১। সীমিত সম্পদ থেকে অনেক কিছু তৈরি করার জন্য করতে হবে—
ক. পুঁজি বিনিয়োগ
খ. শিল্পায়ন
গ. সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন
ঘ. বিদেশি বিনিয়োগ
২। প্রাকৃতিক সম্পদ বলতে বোঝায়—
ক. সমাজ থেকে প্রাপ্ত বস্তু
খ. গাছগাছালি থেকে প্রাপ্ত বস্তু
গ. চাহিদা মেটাতে পারে না এমন বস্তু
ঘ. প্রকৃতি থেকে প্রাপ্ত বস্তু
৩। বাংলাদেশের মোট ভূমির শতকরা কত ভাগ পাহাড়ি এলাকা?
ক. ৬ ভাগ খ. ৭ ভাগ
গ. ১০ ভাগ ঘ. ১৬ ভাগ
৪। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ—
ক. ২৪,৯৩৮ বর্গকিলোমিটার
খ. ২৩,৯৩৮ বর্গকিলোমিটার
গ. ২২,৯৩৮ বর্গকিলোমিটার
ঘ. ২১,৯৩৮ বর্গকিলোমিটার।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১১
২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. ঘ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. খ ৩৬. গ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. খ।
অধ্যায়-১২
১. গ ২. ঘ ৩. গ ৪. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
পিরোজপুর