বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
৫। কোন দেশের মাটি মহামূল্যবান সম্পদ?
ক. ভারত খ. আফগানিস্তান
গ. পাকিস্তান ঘ. বাংলাদেশ
৬। খনিজ সম্পদের উদাহরণ কোনটি?
ক. মিষ্টি আলু খ. মাটির আলু
গ. চীনামাটি ঘ. আর্সেনিকমুক্ত পানি
৭। দেশের মোট ভূ-ভাগের কত ভাগ বন?
ক. ১৪ ভাগ খ. ১৫ ভাগ
গ. ১৬ ভাগ ঘ. ১৭ ভাগ
৮। ২০১২-১৩ অর্থবছরের মার্চ পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক থেকে আয় করেছে—
ক. ৮০৯০ মার্কিন ডলার
খ. ৭০৯০ মার্কিন ডলার
গ. ৯০৯০ মার্কিন ডলার
ঘ. ১০৯০ মার্কিন ডলার
৯। আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও যার সংখ্যা বেশি, তা হলো—
ক. কলকারখানা খ. দোকানপাট
গ. লোকসংখ্যা ঘ. হাটবাজার
১০। শীতকালের লক্ষণ কোনটি?
ক. কুয়াশাভেজা ঠান্ডা হাওয়া
খ. বৃষ্টিভেজা বিকেল
গ. রৌদ্রবিহীন দুপুর
ঘ. উষ্ণভরা সকাল
১১। ১৯৪৭ সালে এ দেশে কয়টি বস্ত্রকল ছিল—
ক. ৮ খ. ৯ গ. ১০ ঘ. ১১
১২। চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজের কল স্থাপিত হয় কত সালে?
ক. ১৯৫৩ খ. ১৯৫৪
গ. ১৯৫৫ ঘ. ১৯৫৬
১৩। আমাদের জীবন ঝুঁকিতে আছে, তার কারণ—
ক. ঝড়ের আশঙ্কায়
খ. বন্যার আশঙ্কায়
গ. পুষ্টিকর খাদ্যের অভাবে
ঘ. ভূমিকম্পের আশঙ্কায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১২
৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
পিরোজপুর