বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
৪। নিচের কোনটি আঞ্চলিক সংস্থা?
ক. ওআইসি খ. আইএমএফ গ. জাতিসংঘ ঘ. আসিয়ান
৫। গত শতাব্দীতে পৃথিবীতে কয়টি মহাযুদ্ধ হয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৬। প্রথম মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯১২ সালে খ. ১৯১৩ সালে গ. ১৯১৪ সালে ঘ. ১৯১৫ সালে
৭। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯৩০ সালে খ. ১৯৩৩ সালে গ. ১৯৩৯ সালে ঘ. ১৯৪৫ সালে
৮। প্রথম মহাযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত ঘ. ১৯১১-১৯১৮ সাল পর্যন্ত
৯। দ্বিতীয় মহাযুদ্ধ চলে—
ক. ১৯১৪-১৯১৮ সাল পর্যন্ত খ. ১৯১৫-১৯১৮ সাল পর্যন্ত
গ. ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত ঘ. ১৯৪৩-১৯৪৮ সাল পর্যন্ত
১০। জাতিপুঞ্জ কেন গঠিত হয়?
ক. আঞ্চলিক শক্তি বৃদ্ধির জন্য খ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য
গ. জাতিগত সংঘাত দূর করার জন্য ঘ. যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধির জন্য
১১। জাতিপুঞ্জ কত সালে গঠিত হয়?
ক. ১৯১৪ সালে খ. ১৯১৫ সালে গ. ১৯১৯ সালে ঘ. ১৯২০ সালে
১২। হিরোশিমা শহরটি কোন দেশে অবস্থিত?
ক. রাশিয়ায় খ. জাপানে গ. চীনে ঘ. ভারতে
১৩। জাপানের নাগাসাকিতে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলে—
ক. ৬ আগস্ট খ. ৯ আগস্ট গ. ১০ আগস্ট ঘ. ১১ আগস্ট
১৪। হিরোশিমায় যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা নিক্ষেপ করে—
ক. ৬ আগস্ট খ. ৯ আগস্ট গ. ১০ আগস্ট ঘ. ১১ আগস্ট
১৫। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ শুরু হয় কত সাল থেকে?
ক. ১৯১৯ খ. ১৯৩৯ গ. ১৯৪০ ঘ. ১৯৪১
১৬। জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন—
ক. রুজভেল্ট খ. রুশো গ. হিটলার ঘ. কফি আনান
১৭। জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
ক. ১৯১৮ সালে খ. ১৯৩৯ সালে গ. ১৯৪১ সালে ঘ. ১৯৪৫ সালে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১৩
৪. ঘ ৫. খ ৬. গ ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর