বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
৩৫। সাধারণত বছরে কতবার সাধারণ পরিষদের অধিবেশন বসে?
ক. ৪ বার খ. ৩ বার গ. ২ বার ঘ. ১ বার
৩৬। সাধারণ পরিষদের কাজ—
i. শান্তি-সম্পর্কিত বিষয় নিয়ে
ii. নিরাপত্তা-সম্পর্কিত বিষয় নিয়ে
iii. মানবাধিকার-সম্পর্কিত বিষয় নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৩৭। নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কতটি?
ক. ৫টি খ. ১০টি গ. ১৫টি ঘ. ৫৪টি
৩৮। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি?
ক. ৫টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১৫টি
৩৯। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি?
ক. ৫টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১৫টি
৪০। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য—
i. রাশিয়া ii. যুক্তরাজ্য iii. গণচীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৪১। কতজন বিচারক নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত?
ক. ১০ জন খ. ১১ জন গ. ১২ জন ঘ. ১৫ জন
৪২। আন্তর্জাতিক আদালত নিচের কোন শহরটিতে অবস্থিত?
ক. জেনেভা খ. হেগ গ. রোম ঘ. নিউইয়র্ক
৪৩। জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর?
ক. ৩ বছর খ. ৪ বছর গ. ৫ বছর ঘ. ৬ বছর
৪৪। বিশ্বশান্তির প্রধান প্রতিবন্ধক—
ক. শান্তিচুক্তি খ. শিক্ষার উন্নয়ন গ. যুদ্ধ-সংঘাত ঘ. খাদ্যঘাটতি
৪৫। ‘ইউনেসকো’ কাজ করে—
ক. শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য
ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য
৪৬। ‘ইউনিসেফ’ কাজ করে—
ক. শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের জন্য
খ. শিশুদের কল্যাণের জন্য
গ. খাদ্য ও কৃষির উন্নতির জন্য ঘ. স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-১৩
৩৫. ঘ ৩৬. গ ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. গ ৪১. ঘ ৪২. খ ৪৩. গ ৪৪. গ ৪৫. ক ৪৬. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর