বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
৪৭। বাঙালিদের প্রথম অধিকার সচেতন করে—
ক. ১৯৭০-এর নির্বাচন
খ. সিপাহি বিদ্রোহ
গ. ১৯৬৬-এর ৬ দফা দাবি
ঘ. ভাষা আন্দোলন
৪৮। পৃথিবীতে মোট কতটি ভাষা রয়েছে?
ক. ৪৫০০-এর বেশি
খ. ৫০০০-এর বেশি
গ. ৭০০০-এর বেশি
ঘ. ৬০০০-এর বেশি
৪৯। পাকিস্তানের মোট জনসংখ্যার বাঙালি ছিল—
ক. ৪০ শতাংশ খ. ৫১ শতাংশ
গ. ৫৫ শতাংশ ঘ. ৫৬ শতাংশ।
৫০। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর সাধারণ সম্পাদক কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. শামসুল হক
ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৫১। পাকিস্তানের প্রতি অনুগত রাজনৈতিক দল ছিল কোনটি?
ক. আওয়ামী লীগ খ. মুসলিম লীগ
গ. কৃষক শ্রমিক পার্টি ঘ. ন্যাপ
৫২। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়—
ক. ১৯৫২ সালের ২৩ জুন
খ. ১৯৪৯ সালের ২৩ জুন
গ. ১৯৪৭ সালের ২৩ জুন
ঘ. ১৯৪৮ সালের ২৩ জুন
৫৩। ‘জনগণই সকল ক্ষমতার উত্স’ এটি প্রমাণ করে কত সালের নির্বাচন?
ক. ১৯৭৩ সালের নির্বাচন
খ. ১৯৭০ সালের নির্বাচন
গ. ১৯৬৬ সালের নির্বাচন
ঘ. ১৯৫৪ সালের নির্বাচন
৫৪। যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোক্তা ছিল—
ক. আওয়ামী লীগ
খ. কৃষক শ্রমিক পার্টি
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. মুসলিম লীগ
৫৫। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে ধারা লক্ষ করা যায়—
ক. ১টি খ. ২টি গ. ৪টি ঘ. ৩টি
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: উত্তর
অধ্যায়-১
৪৭. ঘ ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. গ ৫১. খ ৫২. খ ৫৩. ঘ ৫৪. ক ৫৫. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর