বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষেপে উত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের সংক্ষেপে উত্তর নিয়ে আলোচনা করব।

# নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো ১ × ১৫ = ১৫

প্রশ্ন: সোনারগাঁ বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে কেন পরিচিত?
উত্তর: প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ একটি প্রখ্যাত ঐতিহাসিক জনপদ। এ ছাড়া ১৯৭৫ সালে এখানে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা হওয়ায় সোনারগাঁ অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
প্রশ্ন: ঢাকার দক্ষিণ-পশ্চিমে কোন নদীর তীরে ১৬২৮ খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়?
উত্তর: ঢাকার দক্ষিণ-পশ্চিমে ১৬২৮ খ্রিষ্টাব্দে বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়।
প্রশ্ন: ইটের তৈরি কেল্লাটির মাঝখানে কারা তাঁবু টানিয়ে বসবাস করতেন?
উত্তর: ইটের তৈরি কেল্লাটির মাঝখানে মোগল শাসকেরা তাঁবু টানিয়ে বসবাস করতেন।
প্রশ্ন: দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথে একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে। মসজিদটি বর্তমানে কী হিসেবে ব্যবহূত হয়?
উত্তর: মসজিদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহূত হয়।
প্রশ্ন: বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের প্রাসাদের নাম কী?
উত্তর: বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের প্রাসাদের নাম আহসান মঞ্জিল।
প্রশ্ন: আহসান মঞ্জিল কোন জমিদার নির্মাণ করেন?
উত্তর: বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন।
প্রশ্ন: কত শতকে আহসান মঞ্জিল ফরাসি বণিকদের কাছে বিক্রি করা হয়?
উত্তর: আঠারো শতকে আহসান মঞ্জিল ফরাসি বণিকদের কাছে বিক্রি করা হয়।
প্রশ্ন: আহসান মঞ্জিল কোন সময় থেকে তার ঐতিহ্য হারায়?
উত্তর: জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলে আহসান মঞ্জিল তার ঐতিহ্য হারায়।
প্রশ্ন: ১৯৮৮ সালে আহসান মঞ্জিল মেরামত করা হয়। এখন ভবনটি কী হিসেবে ব্যবহূত হয়?
উত্তর: আহসান মঞ্জিল এখন জাদুঘর হিসেবে ব্যবহূত হয়।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা