বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১০
১০। শিশুমনে কিসে হীনম্মন্যতার জন্ম দেয়?
ক. অর্থের প্রাচুর্যতা
খ. শারীরিক ত্রুটি
গ. কম প্রতিভা
ঘ. আবেগহীনতা
১১। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম কারণ কোনটি?
ক. শিক্ষার অভাব
খ. দারিদ্র্য
গ. স্নেহের অভাব
ঘ. পিতা-মাতার কর্মস্থল পরিবর্তন
১২। কোন পরিবারের কিশোরদের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়?
ক. চাকরিজীবী খ. দরিদ্র
গ. পিতৃহীন ঘ. মাতৃহীন
১৩। কিশোর অপরাধীরা কীভাবে অপরাধের জগতে প্রবেশ করে?
ক. ইচ্ছার অপূর্ণতার হতাশা থেকে
খ. পিতা-মাতার বেশি শাসনের ফলে
গ. শিক্ষকদের অতিরিক্ত শাসনের ফলে
ঘ. পড়াশোনার ব্যাপারে বেশি চাপ প্রয়োগ করায়
১৪। শিশু-কিশোরেরা কীভাবে অপরাধী হয়ে ওঠে?
i. সুস্থ পারিবারিক জীবনের অভাবে
ii. সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাবে
iii. পিতা-মাতার বিবাহবিচ্ছেদে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। অনেক সময় কোনটি কিশোর-কিশোরীদের অপরাধপ্রবণ করে তোলে?
i. পিতা-মাতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক
ii. পিতা-মাতার মধ্যকার খারাপ আচরণ
iii. পিতা-মাতার মধ্যকার কলহ-বিবাদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। কোন ধরনের পিতা-মাতার সন্তানেরা পরিবারে অসংগত আচরণ করে?
i. অপরাধী ii. উদাসীন iii. দুশ্চরিত্র
নিচের কোনটি সঠিক?
ক.i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭। কোন ধরনের শিশুরা ছোটবেলা থেকেই সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠে?
i. যারা ছোটবেলা থেকেই খেলাধুলার সুযোগ পায়
ii. যারা ছোটবেলা থেকেই সংগীতচর্চা করে
iii. যারা ছোটবেলা থেকেই শরীরচর্চা করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮। নিচের কোনটি শিশু-কিশোরদের অপরাধী করে তুলতে পারে?
i. বস্তির পরিবেশ
ii. বস্তির খারাপ অভিজ্ঞতা
iii. সঙ্গদোষ
নিচের কোনটি সঠিক?
ক.i খ. ii ও iii
গ. i, ii ও iii ঘ. i ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সঠিক উত্তর: অধ্যায়-১০
১০. খ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর