বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের অষ্টম অধ্যায়ের আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তরটি খাতায় লেখো।৭। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাবা-মার দায়িত্ব ও কর্তব্য কী?ক. আইন মেনে চলা খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা গ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা ঘ. নিয়মিত কর প্রদানসঠিক উত্তর: খ. সন্তানদের শিক্ষালাভের সুযোগ প্রদান করা৮। নিজ ধর্মের অনুষ্ঠান উৎসব পালন করা কোন ধরনের অধিকার?ক. রাষ্ট্রীয় অধিকার খ. পারিবারিক অধিকার গ. সামাজিক অধিকার ঘ. মৌলিক অধিকারসঠিক উত্তর: গ. সামাজিক অধিকার৯। বিদ্যালয়ে আমাদের প্রধান দায়িত্ব কী?ক. মিলেমিশে থাকা খ. বিদ্যালয় প্রাঙ্গণে ঘুরে বেড়ানো গ. মন দিয়ে লেখাপড়া করা ঘ. গাছ লাগানোসঠিক উত্তর: গ. মন দিয়ে লেখাপড়া করা১০। শাওন টেবিল ফ্যানের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার বড় ভাই তাকে বাঁচাতে যা করে—ক. মেইন সুইচ বন্ধ করে দেয় খ. হাত দিয়ে ধাক্কা দেয় গ. কাঁথা দিয়ে জাপটে ধরে ঘ. মাথায় পানি ঢালতে থাকেসঠিক উত্তর: ক. মেইন সুইচ বন্ধ করে দেয়১১। নিচের কোনটি সামাজিক সম্পদ নয়?ক. রাস্তাঘাট খ. যানবাহন গ. গাছপালা ঘ. ঘরবাড়িসঠিক উত্তর: ঘ. ঘরবাড়ি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল