বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভশীল?
ক. ভৌত অবকাঠামো
খ. প্রশাসনিক দুর্বলতা
গ. জনসংখ্যা ঘ. অদক্ষ জনবল
উত্তর: গ. জনসংখ্যা
২। আমেরিকায় প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ৩২ জন খ. ৩৩ জন
গ. ৩৪ জন ঘ. ৩৫ জন
উত্তর: ক. ৩২ জন
৩। আমেরিকার জনগণের মাথাপিছু আয় কত?
ক. ৪৫,৯৭০ ডলার খ. ৪৬,৯৭০ ডলার
গ. ৪৭,৯৭০ ডলার ঘ. ৪৮,৯৭০ ডলার
উত্তর: খ. ৪৬,৯৭০ ডলার
৪। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ১০০০ জন খ. ৯৯৯ জন
গ.৯৯৩ জন ঘ. ৯৯২ জন
উত্তর: গ.৯৯৩ জন
৫। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?
ক. ১০০০ ডলার খ. ৯৮০ ডলার
গ. ৯৭০ ডলার ঘ. ৮১৮ ডলার
উত্তর: ঘ. ৮১৮ ডলার
৬। একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি হবে. তা কিসের ওপর নির্ভর করে?
i. দেশটির অর্থনৈতিক পরিকল্পনা
ii. জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগ
iii. জনসংখ্যানীতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii
গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
৭। বাংলাদেশ কী ধরনের দেশ?
i. জনবহুল ii. উন্নয়নশীল iii. উন্নত
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii
গ. i ও ii ঘ. i
উত্তর: গ. i ও ii
৮। জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে কী বলে?
ক. জনসংখ্যানীতি খ. জনসংখ্যার হিসাব
গ. সংখ্যানীতি ঘ. জনসংখ্যার পরিসংখ্যান
উত্তর: ক. জনসংখ্যানীতি
৯. দেশে জনসংখ্যানীতি প্রণয়নের লক্ষ্য হলো—
ক. দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা
খ. দেশের প্রথম শ্রেণির নাগরিকদের জীবনমানের উন্নতি
গ. জনসংখ্যা বৃদ্ধি করা
ঘ. শুধু দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি
উত্তর: ক. দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা
১০. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হলো—
i. শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা
ii. পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করা
iii. দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
১১. জনসংখ্যা সর্ম্পকে বাংলাদেশের স্লোগান কোনটি?
ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট খ. ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট গ. ছেলে হোক মেয়ে হোক
তিনটি সন্তানই যথেষ্ট ঘ. একটি ছেলে ও একটি মেয়ে সন্তানই যথেষ্ট
উত্তর: ক. ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট
১২. প্রতিবছর বাংলাদেশে জনসংখ্যা দিবস পালিত হয় কবে?
ক. ৫ ফেব্রুয়ারি খ. ৪ ফেব্রুয়ারি
গ. ৩ ফেব্রুয়ারি ঘ. ২ ফেব্রুয়ারি
উত্তর: ঘ. ২ ফেব্রুয়ারি
১৩. নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে—
ক. প্রাথমিক শিক্ষাকে
খ. মাধ্যমিক শিক্ষাকে
গ. উপানুষ্ঠানিক শিক্ষাকে
ঘ. প্রাথমিক ও গণশিক্ষাকে
উত্তর: ঘ. প্রাথমিক ও গণশিক্ষাকে
১৪. সরকার কত সালের মধ্যে নিরক্ষরতা দূর করতে অঙ্গীকারবদ্ধ?
ক. ২০১৭ খ. ২০১৬
গ. ২০১৫ ঘ. ২০১৪
উত্তর: ঘ. ২০১৪
১৫. সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ?
ক. ২০১৫ খ. ২০১৬ গ. ২০১৭ ঘ. ২০১৮
উত্তর: ক. ২০১৫
১৬. সরকার নারীশিক্ষা প্রসারে কী পদক্ষেপ নিয়েছে?
i. প্রাথমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ
ii. মাধ্যমিক স্তরে বিনা মূল্যে পাঠ্যবই সরবরাহ
iii. মেয়েদের উপবৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক ?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
উত্তর: খ. i, ii ও iii
১৭. কোথায় বিয়ের রেজিস্ট্রি হয়?
ক. কোর্টে খ.মসজিদে
গ. কাজি অফিসে ঘ. ইউনিয়ন পরিষদে
উত্তর: গ. কাজি অফিসে।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল