বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৭ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩৮. ‘সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার’—কী ধরনের অধিকার?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. মৌলিক
উত্তর: ঘ. মৌলিক
৩৯. ‘সব মানুষ জন্মগতভাবে স্বাধীন’—কী ধরনের অধিকার?
ক. সামাজিক খ. মৌলিক
গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক
উত্তর: খ. মৌলিক
৪০. প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার কোন ধরনের অধিকার?
ক. মৌলিক মানবাধিকার
খ. অর্থনৈতিক অধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: ক. মৌলিক মানবাধিকার
৪১. কোনটি মৌলিক মানবাধিকার?
ক. সব মানুষ জন্মগতভাবে পরাধীন
খ. আইনের চোখে সব মানুষ অসমান
গ. বিচার পাওয়ার অধিকার
ঘ. ধনীদের নিরাপত্তা লাভের অধিকার
উত্তর: গ. বিচার পাওয়ার অধিকার
৪২. ‘সম্পত্তির অধিকার’ কোন ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার
খ. অর্থনৈতিক অধিকার
গ. মৌলিক মানবাধিকার
ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: গ. মৌলিক মানবাধিকার
৪৩. কোনটি মৌলিক মানবাধিকার?
ক. ক্ষমতাশীলদের বিচার পাওয়ার অধিকার
খ. প্রভাবশালীদের সম্পত্তির অধিকার
গ. ধনীদের নিরাপত্তা লাভের অধিকার
ঘ. নারী-পুরুষের সমান অধিকার
উত্তর: ঘ. নারী-পুরুষের সমান অধিকার
৪৪. কোনটি মানবাধিকার?
ক. নিরাপত্তা লাভের অধিকার
খ. বিচার পাওয়ার অধিকার
গ. নারী-পুরুষের সমান অধিকার
ঘ. শিক্ষার অধিকার
উত্তর: ঘ. শিক্ষার অধিকার
৪৫. কোনটি মানবাধিকারবিরোধী কাজ?
ক. নিরাপত্তা খ. সবার সমান অধিকার
গ. ধর্ম পালনের সুযোগ
ঘ. শিশু পাচার
উত্তর: ঘ. শিশু পাচার।
সিদ্দিকুর রহমান, সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা