বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
১৫। ‘বাঁশের কেল্লা’ সম্পর্কিত বিদ্রোহটিতে নিচের কোন ব্যক্তির যোগসূত্র রয়েছে?
ক. দুদু মিয়া খ. হাজী শরীয়তউল্লাহ
গ. ক্ষুদিরাম ঘ. তিতুমীর
উত্তর: ঘ. তিতুমীর
১৬। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ কী?
ক. মীর মদনের অযোগ্যতা
খ. সেনাবাহিনীর বিশৃঙ্খলা
গ. নবাবের দুর্বলতা
ঘ. মীর জাফরের বিশ্বাসঘাতকতা
উত্তর: ঘ. মীর জাফরের বিশ্বাসঘাতকতা।

অধ্যায়-৩
১৭। বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর ঐতিহ্যে তুমি কেমন বোধ করবে?
ক. শ্রদ্ধা খ. গৌরব গ. অহংকার ঘ. ঘৃণা
উত্তর: খ. গৌরব
১৮। বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের কিসের পরিচয় বহন করে?
ক. সভ্যতা ও সংস্কৃতির খ. সভ্যতার
গ. সংস্কৃতির ঘ. গৌরবের
উত্তর: ক. সভ্যতা ও সংস্কৃতির
১৯। রিপন ও তার বন্ধুরা স্কুল থেকে ঐতিহাসিক স্থান ভ্রমণে গিয়ে গিয়াসউদ্দিন আযম শাহের মাজার দেখতে গেল। ঐতিহাসিক নিদর্শনটি কোথায় অবস্থিত?
ক. ময়নামতি খ. সোনারগাঁ
গ. পাহাড়পুর ঘ. মহাস্থানগড়
উত্তর: খ. সোনারগাঁ
২০। শালবন বিহার, আনন্দ বিহার ও ভোজ বিহারের সঙ্গে নিচের কোন নামটির সম্পর্ক রয়েছে?
ক. পাহাড়পুর খ. ময়নামতি
গ. সোনারগাঁ ঘ. লালবাগ দুর্গ
উত্তর: খ. ময়নামতি
২১। ধামরাই পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাস্থানগড় ভ্রমণে গিয়েছিল। তুমি সেখানে যদি যাও তাহলে কোনটি দেখতে পাবে?
ক. জলসা ঘর খ. দরবার হল
গ. শালবন বিহার ঘ. গোকুল মেধ
উত্তর: ঘ. গোকুল মেধ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা