বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখো
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১ নং প্রশ্ন থাকবে বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকবে ৪টি বিকল্প উত্তর। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আজ গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
২২। নরসিংদী জেলায় রয়েছে—
ক. পাহাড়পুর বিহার খ. ময়নামতি প্রত্নস্থল
গ. উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল
ঘ. সোনারগাঁ প্রত্নস্থল
উত্তর: গ. উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল।
২৩। ‘খোদাই পাথর’ নামক বিশেষ ধরনের পাথর পাওয়া গেছে—
ক. আহসান মঞ্জিল খ. ময়নামতি
গ. লালবাগ কেল্লা ঘ. মহাস্থানগড়
উত্তর: ঘ. মহাস্থানগড়
২৪। দীপু ও নিপু জানে আহসান মঞ্জিল নবাবদের প্রাসাদ ছিল। এই প্রাসাদের ঐতিহাসিক গুরুত্ব ধরে রাখার জন্য প্রয়োজন—
ক. সরকারের তত্ত্বাবধানের ব্যবস্থা
খ. প্রাসাদটির জৌলুশ বৃদ্ধি
গ. বেসরকারি উদ্যোগ
ঘ. পর্যটনকেন্দ্রে পরিণত করা
উত্তর: ক. সরকারের তত্ত্বাবধানের ব্যবস্থা
২৫। শালবন বিহার দেখতে চাইলে তোমাকে কোথায় যেতে হবে?
ক. ঢাকা খ. কুমিল্লা গ. বগুড়া ঘ. নওগাঁ
উত্তর: খ. কুমিল্লা।

অধ্যায়-৪
২৭। একটি কৃষিপ্রধান দেশ। সে দেশে মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় ২০%। দেশটির নাম কী?
ক. চীন খ. ভারত গ. বাংলাদেশ ঘ. ভুটান
উত্তর: গ. বাংলাদেশ
২৮। সুফিয়া উপলব্ধি করে যে দেশের অর্থনীতির উন্নয়ন সম্ভব বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে। আর এর জন্য প্রয়োজন—
ক. রপ্তানি বৃদ্ধি খ. রপ্তানি হ্রাস
গ. আমদানি বৃদ্ধি ঘ. আমদানি হ্রাস
উত্তর: ক. রপ্তানি বৃদ্ধি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা