বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৪২। ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ সাল থেকে কী দিবস হিসেবে পালিত হচ্ছে?
ক. ভাষা দিবস
খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
গ. মাতৃভাষা দিবস ঘ. শহীদ দিবস
৪৩। বাঙালির জাতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি নিচের কোনটি—
ক. স্বাধীনতা আন্দোলন
খ. ছয় দফা আন্দোলন
গ. ৬৯ এর গণ-অভ্যুত্থান
ঘ. ভাষা আন্দোলন
৪৪। ইউনেসকো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারিকে অর্থাত্ শহীদ দিবসকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
ক. ১৭ নভেম্বর, ১৯৯৯
খ. ১৭ নভেম্বর, ২০০১
গ. ১৭ নভেম্বর, ১৯৯৮
ঘ. ১৭ নভেম্বর, ২০০০
৪৫। পাকিস্তানি শাসন পূর্ব বাঙালি জাতির মুক্তির প্রথম আন্দোলন কোনটি?
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৪৭ এ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন
গ. ১৯৭০ এর নির্বাচন
ঘ. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন
৪৬। কাদের উদ্যোগে মূলত শহীদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক. কানাডা প্রবাসী বাঙালিদের
খ. UNO এর বাঙালি প্রতিনিধিদের
গ. ফ্রান্সে অবস্থানরত বাঙালিদের
ঘ. আমেরিকার প্রবাসী বাঙালিদের
৪৭। বাঙালিদের প্রথম অধিকার সচেতন করে—
ক. ১৯৭০-এর নির্বাচন খ. সিপাহি বিদ্রোহ
গ. ১৯৬৬ এর ৬-দফা দাবি
ঘ. ভাষা আন্দোলন
৪৮। পৃথিবীতে মোট কতটি ভাষা রয়েছে?
ক. ৪৫০০ এর বেশি
খ. ৫০০০ এর বেশি
গ. ৭০০০ এর বেশি
ঘ. ৬০০০ এর বেশি
৪৯। পাকিস্তানের মোট জনসংখ্যার বাঙালি ছিল—
ক. ৪০ শতাংশ খ. ৫১ শতাংশ
গ. ৫৫ শতাংশ ঘ. ৫৬ শতাংশ
৫০। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর সাধারণ সম্পাদক কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম গ. শামসুল হক
ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৫১। পাকিস্তানের প্রতি অনুগত রাজনৈতিক দল ছিল কোনটি?
ক. আওয়ামী লীগ খ. মুসলিম লীগ
গ. কৃষক শ্রমিক পার্টি ঘ. ন্যাপ
৫২। পূর্বে পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়—
ক. ১৯৫২ সালের ২৩ জুন
খ. ১৯৪৯ সালের ২৩ জুন
গ. ১৯৪৭ সালের ২৩ জুন
ঘ. ১৯৪৮ সালের ২৩ জুন
৫৩। কে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’-এর যুগ্ম সম্পাদক ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম গ. শামসুল হক
ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৫৪ কে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর সভাপতি ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. শামসুল হক
গ. ধীরেন্দ্রনাথ হক
ঘ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৫৫। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে ধারা লক্ষ করা যায়—
ক. ১টি খ. ২টি গ. ৪টি ঘ. ৩টি
৫৬। যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোক্তা ছিল—
ক. আওয়ামী লীগ খ. কৃষক শ্রমিক পার্টি
গ. আওয়ামী মুসলিম লীগ ঘ.মুসলিম লীগ
৫৭। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর নামকরণ ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’—
ক. ১৯৫৬ সালে খ. ১৯৫৫ সালে
গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৩ সালে
৫৮। শেখ মুজিবুর রহমান বন্দী জীবন কাটান—
ক. ১৯৪৮ থেকে ১৯৫৬ এর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত
খ. ১৯৪৭ থেকে ১৯৫৫ এর ২৭ মে পর্যন্ত
গ. ১৯৪৯ থেকে ১৯৫২ এর ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত
ঘ. ১৯৪৯ থেকে ১৯৫৪ এর ৩০ জুন মার্চ পর্যন্ত
৫৯। ‘জনগণই সকল ক্ষমতার উত্স’ এটি প্রমাণ করে কত সালের নির্বাচন?
ক. ১৯৭৩ সালের নির্বাচন
খ. ১৯৭০ সালের নির্বাচন
গ. ১৯৬৬ সালের নির্বাচন
ঘ. ১৯৫৪ সালের নির্বাচন
৬০। যুক্তফ্রন্ট গঠিত হয় কতটি দল নিয়ে?
ক. ৩ টি খ. ৪ টি গ. ৫ টি ঘ. ৬টি
৬১। যুক্তফ্রন্টের ২১ দফায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন চাওয়া হয়েছে?
ক. ঢাকা ও রাজশাহী
খ. চট্টগ্রাম ও রাজশাহী
গ. জাহাঙ্গীর নগর ও রাজশাহী
ঘ. ঢাকা ও বুয়েট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৪২. খ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. ক ৪৭. ঘ ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. গ ৫১. খ ৫২. খ ৫৩. ক ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. ক ৫৭. খ ৫৮. গ ৫৯. ঘ ৬০. খ ৬১. ক।
সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর