বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
৬২। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. শেখ মুজিবুর রহমান
৬৩। কে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন?
ক. ইয়াহিয়া খান খ. ইস্কান্দার মির্জা
গ. আইয়ুব খান ঘ. গোলাম মোহাম্মদ
৬৪। পরপর কয়টি উপনির্বাচনে পরাজিত হলে ২১ দফা অনুযায়ী যুক্তফ্রন্ট মন্ত্রিসভা পদত্যাগ করবে?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৬৫। যুক্তফ্রন্টের ২১ দফায় বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করার দাবি করা হয়—
ক. বাংলা একাডেমিকে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে
গ. বর্ধমান হাউসকে ঘ. বরেন্দ্র জাদুঘরকে
৬৬। কত তারিখে যুক্তফ্রন্ট সরকার শপথ গ্রহণ করে?
ক. ১৯৫৪ সালের ২ এপ্রিল
খ. ১৯৫৪ সালের ৪ এপ্রিল
গ. ১৯৫৪ সালের ৩ এপ্রিল
ঘ. ১৯৫৪ সালের ১ এপ্রিল
৬৭। যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার পর গৃহবন্দী করা হয়—
ক. শেখ মুজিবকে খ. শেরে বাংলাকে
গ. নজরুল ইসলামকে
ঘ. সোহ্রাওয়ার্দীকে।

অধ্যায়-২
১। কোন দলটি ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
ক. আওয়ামী মুসলিম লীগ
খ. মুসলিম লীগ
গ. আওয়ামী লীগ
ঘ. কৃষক শ্রমিক পার্টি
২। মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের কোন তারিখে?
ক. ১০ এপ্রিল খ. ১৭ এপ্রিল
গ. ৪ নভেম্বর ঘ. ১২ অক্টোবর
৩। বাংলদেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে কত সালে?
ক. ১৯৭৪ খ. ১৯৭৫
গ. ১৯৭২ ঘ. ১৯৭৩
৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের মার্চ মাসের কত তারিখ?
ক. ২ মার্চ খ. ২৬ মার্চ
গ. ১৭ মার্চ ঘ. ৭ মার্চ
৫। ১৯৭১ সালের মার্চ মাসের কোন তারিখে পাকিস্তানি বাহিনী নৃশংস গণহত্যা শুরু করে?
ক. ৭ মার্চ খ. ২৬ মার্চ
গ. ২৫ মার্চ ঘ. ১৭ মার্চ
৬। পাকিস্তানি বাহিনী কর্তৃক ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পরিচালিত হত্যাকাণ্ডের নাম কী?
ক. অপারেশন রিবেল হান্ট
খ. অপারেশন জ্যাকপট
গ. অপারেশন সার্চ লাইট
ঘ. অপারেশন এন্টি ফ্রিডম
৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় ছিল?
ক. আরবি খ. বাংলা গ. উর্দু ঘ. ইংরেজি
৮। ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
ক. ১৭ এপ্রিল খ. ১০ এপ্রিল
গ. ১ এপ্রিল ঘ. ১৫ আগস্ট
৯। ভারত ১৯৭১ সালের কত তারিখ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক. ৬ ডিসেম্বর খ. ৭ ডিসেম্বর
গ. ২৪ জানুয়ারি ঘ. ১৪ আগস্ট
১০। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়—
ক. ১০ এপ্রিল খ. ১১ এপ্রিল
গ. ১৭ এপ্রিল ঘ. ১০ জুন
১১। কে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. মনসুর আহমেদ
ঘ. তাজউদ্দীন আহমেদ
১২। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন—
ক. এ এইচ এম কামরুজ্জামান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. খন্দকার মোশতাক আহমদ
ঘ. এম মনসুর আলী
১৩। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. জেনারেল নিয়াজি
খ. কর্নেল এম এ জি ওসমানী
গ. মেজর জিয়াউর রহমান
ঘ. খন্দকার মোশতাক আহমদ
১৪। মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য মন্ত্রণালয় ছিল—
ক. ৪টি খ. ৬টি
গ. ১০টি ঘ. ১২টি
১৫। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১৯৭১ সালের ১১ এপ্রিল পুনরায় দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
ক. ১১টি খ. ১০টি গ. ৫টি ঘ. ৪টি।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও

অধ্যায়-১
৬২. খ ৬৩. ঘ ৬৪. ক ৬৫. গ ৬৬. গ ৬৭. খ।
অধ্যায়-২
১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর