অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত সাল—
ক. ১৯৬৬ সাল খ. ১৯৬৯ সাল
গ. ১৯৭০ সাল ঘ. ১৯৭১ সাল
উত্তর: খ. ১৯৬৯ সাল
২। আমাদের মুক্তিযুদ্ধ কবে থেকে শুরু হয়?
ক. ১৯৪৭ সালের ১৫ই আগস্ট
খ. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ২৬শে মার্চ
ঘ. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
উত্তর: গ. ১৯৭১ সালের ২৬শে মার্চ
৩। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ গ. মনসুর আলী
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তর: ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৪। মুক্তিযুদ্ধের ২ নং সেক্টর গঠিত হয়েছিল—
ক. নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে
খ. ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও নিয়ে
গ. চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা নিয়ে
ঘ. কিশোরগঞ্জ অঞ্চল নিয়ে
উত্তর: ক. নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে
৫। ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
ক. মেজর জিয়াউর রহমান
খ. মেজর খালেদ মোশারফ
গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
ঘ. লে. কর্নেল আবদুর রব
উত্তর: খ. মেজর খালেদ মোশারফ
৬। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে কেন ভাগ করা হয়?
ক. গেরিলা যুদ্ধের সুবিধার জন্য
খ. সম্মুখযুদ্ধ পরিচালনার জন্য
গ. যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য
ঘ. যুদ্ধ কৌশল নির্ধারণের জন্য
উত্তর: গ. যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য
৭। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী—
ক. মুক্তিযোদ্ধা খ. মুক্তি বিগ্রেড
গ. মুক্তিনিশান ঘ. মুক্তিফৌজ
উত্তর: ঘ. মুক্তিফৌজ
৮। মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় স্লোগান কী ছিল?
ক. জয় বাংলা খ. বাংলাদেশ জিন্দাবাদ
গ. জয়তু বাংলা ঘ. তোমার আমার দেশ
উত্তর: ক. জয় বাংলা
৯। ২৫শে মার্চ রাতে নিরীহ বাঙালি নিধনে পাকিস্তানি বাহিনী যে অভিযান শুরু করে তার নাম কী ছিল?
ক. অপারেশন বাংলা
খ. অপারেশন সার্চলাইট গ. ব্লাক আউট
ঘ. অপারেশন ক্লিনহার্ট
উত্তর: খ. অপারেশন সার্চলাইট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা